Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভা : ১৬ এপ্রিল থেকে ফুটবল লীগ

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: February 28, 2017 | 10:55 PM

তৈয়বুর রহমান টনি, নিউইয়র্ক:এ বছরের ফুটবল লীগ ও টুর্ণামেন্টে নিয়ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা। গত ২৬ ফেব্রোয়ারী জ্যাকসন হাইটস্থ চাইনিজ পার্টি সেন্টারে কার্যকরী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। সভাটিতিন পর্বে অনুষ্ঠিত হয়। ১ম পর্বে ছিল প্রথমে শোকসভা সহ সাধারন জুয়েল আহমেদের পিতা হাজি মোহাম্মদ আলাউদ্দিনে মৃত্যূতে। ২য় ছিল বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের ২০১৭ ফুটবল লীগ ও টুর্নামেন্ট নিয়ে কার্যকরী পরিষদ ও উপদেষ্টামলীর যৌথ সভা। ৩য় পর্বের সভাটি হয় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল কার্যকরী পরিষদ, উপদেষ্টামলী ও ২০১৭ সালে ফুটবল লীগ ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল টিমের ম্যানেজার ও কর্মকর্তা নিয়ে। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের কার্যকরী পরিষদের ১টি পদ শূন্য থাকায় উক্ত সভায় সবার উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সহ সভাপতি পদে কার্যকরী পরিষদের সদস্য মেজবা আবেদিনকে পদে পদোন্নতি করা হয়। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের কার্যকরী পরিষদের সদস্য পদে অর্ন্তভুক্ত করা হয়। সভায় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের কার্যকরী পরিষদের সহ সাধারন সম্পাদক জুয়েল আহমেদের পিতার মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া করা হয়। দোয়া পাঠ করেন ইফতেকার জামান রতন। সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মন্জুর চৌধুরী, সহসভাপতি মেজবা আবেদিন, সহ সাধারন সম্পাদক জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, প্রচার সম্পাদকতৈয়বুর রহমান টনি, আবু তাহের আসাদ, এনায়েত আলী, ইয়াকুত রহমান, জহিরউদ্দিন জুয়েল,রফিকুল ইসলাম ডালিম, মোঃ রশিদ রানা ও প্রমুখ। বিগত তিন বছর ধরে অর্থাৎ ২০১৪ সাল থেকে লীগের পাশাপাশি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এবারের লীগে ১০ টি দল অংশ নিবেন। দলগুলো হচ্ছেজ্যাকসন হাইটস স্পোটিং ক্লাব, ব্রঙ্কস ইউনাইটেড, আইসাব, নিউজার্সী ইউনাইটেড, সোনার বাংলা, ওজনপার্ক এফসি, ব্রঙ্কস ষ্টার, ব্রঙ্কস ওয়ারিয়র, কানেকটিকেট ক্লাব, ব্রাদার্স এলিয়েন্স।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV