Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত এক্সিট কার এন্ড লিমো সার্ভিস ফুটবল লীগ ও টুর্নামেন্ট’ রোববার শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: April 15, 2017 | 9:26 PM

নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৭ শুরু হচ্ছে ১৬ এপ্রিল রোববার। এবারের লীগ ও টুর্নামেন্টের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে এক্সিট কার এন্ড লিমো সার্ভিস এবং অ্যাপোলো ব্রোকারেজ। সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে (কুইন্স মল সংলগ্ন) সপ্তাহের প্রতি রোববার লীগ ও টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

রোববার বিকেল তিনটায় লীগের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং বিশেষ অতিথি থাকবেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান ও বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমেদ সহ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টাবৃন্দ। লীগের উদ্বোধন করবেন অ্যাপোলো ব্রোকারেজ-এর প্রেসিডেন্ট ও সিইও শমশের আলী। এদিন লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে তিনটায় লীগের প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রাদার্স এলায়েন্স। বিকেল সাড়ে চারটায় দ্বিতীয় খেলায় অংশ নেবে ব্রঙ্কস স্টার ও জ্যাকসন হাইটস ক্লাব এবং বিকেল সাড়ে পাঁচটায় তৃতীয় খেলায় অংশ নেবে ব্রঙ্কস ওয়ারিয়র ও নিউজার্সী ইউনাইটেড। খবর ইউএনএ’র।

এবারের লীগে ৯টি দল অংশ নিচ্ছে বলে সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল ইউএনএ প্রতিনিধিকে জানান। দলগুলো হলো: জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব, ব্রঙ্কস ইউনাইটেড, আইসাব, নিউজার্সী ইউনাইটেড, সোনার বাংলা, ওজনপার্ক এফসি, ব্রঙ্কস স্টার, ব্রঙ্কস ওয়ারিয়ার, ও ব্রাদার্স অ্যালায়েন্স। ফিকচার মোতাবেক লীগের খেলাগুলো হবে ১৬ এপ্রিল, ২১ মে, ২ জুলাই, ৯ জুলাই, ১৬ জুলাই, ২৩ জুলাই, ৩০ জুলাই, ৬ আগষ্ট, ১৩ আগষ্ট, ২০ আগষ্ট, ২৭ আগষ্ট ও ৩ সেপ্টেম্বর। সপ্তাহের রোববারের দিনগুলোতে বিকেল সাড়ে তিনটা থেকে একই মাঠে লীগের তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে। অপরদিকে টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর রোববার এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর রোববার।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথমে সকল দলের সমন্বয়ে লীগ এবং লীগের শীর্ষ (সর্বোচ্চ পয়েন্ট অর্জণকারী) চার দলের সমন্বয়ে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

 

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV