বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগ : নিউইয়র্কে জাতীয় ও আন্তর্জাতিক প্রাক্তন খেলোয়াডদের মিলনমেলা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক প্রাক্তন খেলোয়াডদের মিলনমেলা বসেছিল নিউইয়র্কে। বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অফ নর্থ আমেরিকার গত ১৯ সেপ্টম্বর শনিবার আয়োজিত বার্ষিক বনভোজন ও সাধারণ সভাটি পরিনত হয় প্রাক্তন খেলোয়াড় ও সংগঠকদের মিলনমেলায়। জাতীয় ও আন্তর্জাতিক প্রাক্তন খেলোয়াডদের সমন্বয়ে গঠিত ফাউন্ডেশনের এ ব্যতিক্রম উৎসবটি অনুষ্ঠিত হয় ব্রঙ্কসের ব্যারিটো পয়েন্ট পার্কে। প্রকৃতির সবুজ ছায়ায় দিনব্যাপী এ উৎসবে আনন্দ উল্লাসে মেতে উঠেন ছোট বড় সকলে। দেশীয় সংস্কৃতি চর্চা ও আড্ডায় পুরোনো স্মতিচারণ মিলনমেলাকে আরো মুধময় করে তোলে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিক বাংলাদেশের ন্যাশনাল ডাইক্টের ফারুকুল ইসলাম, বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের কার্যকরী সদস্য সহকারী এটর্নী জেনারেল এভোকেট আবদুর রকিব মন্টু।
বনভোজনের শুরুতে সবাইকে পার্কে স্বাগত জানান, বনভোজন উপকমিটির আহবায়ক শাহজালাল মবিন ও সদস্য সচিব এস. এস ফেরদৌস। বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের আহবায়ক মোঃ আবদুর রহিম বাদশা ও সদস্য সচিব মোঃ গোলাম মোস্তফা। বনভোজনে খেলাধুলাসহ আকষর্ণীয় র্যাফেল ড্র আয়োজন করা হয়।
বনভোজনে অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, শাহনারা রহমান, এন আরবি কমার্সিয়াল ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর ডা. শাহানারা আলী, কমিউনিটি এক্টিভিস্ট মো: এন মজুমদার, রানা ফেরদৌস চৌধুরী, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ইঞ্জিনিয়ার মো: আলী সিদ্দিকী, সোলাইমান আলী, জাকির খান, নুরে আলম জিকু, মঞ্জুর আহমেদ চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, সাখাওয়াত আলী, এ ইসলাম মামুন, এসএম গোলাম রব্বানী চৌধুরী, শেখ শামীম প্রমুখ।
বনভোজনে উপস্থিত ছিলেন, বনভোজন কমিটির সমন্বয়কারী শফিকুর রহমান জন, যুগ্ম আহবায়ক সেলিম উল্লাহ, যুগ্ম সদস্য সচিব সাহান উদ্দিন চৌধুরী, মাহবুবুর রহমান মিঠু, সংগঠনের সদস্য আক্তার হোসেন ফজলু, আবদুল্লাহ সাইক, সৈয়দ এনায়েত আলী, সেলিনা খান নিপা, জাহাঙ্গীর হোসেন, বিমল চন্দ্র, কারার মিজান, হাবিবুর রহমান, মাসুদ রানা, আব্দুর রউফ পাশা, রফিকুর রহমান রফিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোস্তফা হোসাইন মুকুল, সাইদুর রহমান ডন, পিনাকী সেন, এ ওয়াই জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, বিমল তরফদার, জুলফিকার চৌধুরী, মনজুর আহমেদ চৌধুরী, শেখ আতিকুল ইসলাম, গোলাম রব্বানী, মনোয়ারা বেগম, জাহানারা বেগম লক্ষী, মনোয়ারা বেগম মনি, নেভেল ডি রোজারিও, জাহাঙ্গীর আলম, সোহেল রানা প্রমুখ।
বনভোজনে র্যাফেল ড্র’র প্রথম পুরস্কার স্পন্সর করেন এন আরবি কমার্সিয়াল ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর ডা. শাহানারা আলী, দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেন নাজারত আলী ফাউন্ডেশনের পক্ষে সাখাওয়াত আলী এবং তৃতীয় পুরস্কার স্পন্সর করেন বিডি কন্সট্রাকশনের আনোয়ার হোসেন। খেলাধূলার পুরস্কার স্পন্সর করেন মো: এন মজুমদার।
কৃতজ্ঞতা স্বীকারে এটর্ণী ফেরদৌসী চৌধুরী, এটর্ণী আসীফ চৌধুরী, জুলফিকার চৌধুরী, ব্রঙ্কসের আল আকসা, মদীনা গ্রোসারী ও নীরব রেষ্টুরেন্ট।
পরে সাধারণ সভায় বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অফ নর্থ আমেরিকার নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে মো: আবদুর রহিম বাদশা কে সভাপতি, এস. এস ফেরদৌস কে সাধারণ সম্পাদক এবং মোঃ গোলাম মোস্তফা কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে বলে সাধারণ সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK