বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন সিলেটে সংবর্ধিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে সিলেটে উষ্ণ সংর্ধনায় সিক্ত হলেন বাংলাবাজার জামে মসজিদ ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন। বাংলাদেশ সফরকালীন গত ২২ জানুয়ারী সোমবার দুপুরে সুনামগঞ্জের ছাতক জাউয়া বাজারে তাকে গণ সংবর্ধনা প্রদান করা হয়। দৌলতপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার বর্ণাঢ্য এ আয়োজনে নেমেছিল মানুষের ঢল। সর্বজনীন এই অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা আর ক্রেস্ট প্রদান করে তাকে বিপুলভাবে সম্মাননা জানান হয়।
সংবর্ধনার জবাবে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাসেবী আলহাজ্ব গিয়াস উদ্দিন বলেন, মানুষের ভালোবাসা নিয়ে মানুষের জন্য কাজ করে যেতে চাই। সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার অত্যন্ত অনুন্নত এলাকা উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্ব ছড়িয়ে থাকা প্রবাসীদের নিজের
এলাকার বন্ধন অটুট রেখে উন্নয়ন ও মানব কল্যাণে এগিয়ে আসতে হবে। তাহলেই মাতৃভূমির ঋন পরিশোদ হবে। দেশের মাটি মানুষের ভালবাসায় সিক্ত আলহাজ্ব গিয়াস উদ্দিন প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের আধা একর ভূমি দান করার ঘোষণা প্রদান করেন সংবর্ধনা অনুষ্ঠানে।
তিনি সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন এখানে সবাইকে একসঙ্গে শুভেচ্ছা বিনিময়, কৃতজ্ঞতা জানানোর সুযোগ পাওয়াটা ভাগ্যের ব্যাপার।
এই সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদেরও বিশেষ ধন্যবাদ জানান তিনি। মাদ্রাসার ছাত্র-ছাত্রী-শিক্ষক-এলাকাবাসী ছাড়াও সংবর্ধনায় যোগ
দিতে জেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন অনেকেই। অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতির জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী