Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানাকে বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: June 21, 2017 | 4:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এসময় সাথে ছিলেন খ্যাতনামা পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা আলমগীর, ওয়াহিদ সাদিক ও অভিনেত্রী মৌসুমী। সোমবার গুলজার নিজের ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন। দিনটিকে (সোমবার ১৯ জুন) স্মরণীয় উল্লেখ করে গুলজার জানান, শাবানাকে দেখার সাথে সাথে প্রধানমন্ত্রী তাকে বুকে টেনে নেন। এ সময় শাবানাও আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন।

মুশফিকুর রহমান গুলজার সোমবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, ‘আজ আমার জীবনের একটি স্মরণীয় দিন। আমার পরম শ্রদ্ধেয় আপা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার মুহূর্তটির কথা আমি কোন দিন ভুলতে পারবো না। শাবানা আপা, আলমগীর ভাই, ওয়াহিদ সাদিক ভাই, মৌসুমী এবং আমি গিয়েছিলাম আমাদের বড় বোনের সাথে দেখা করতে। শাবানা আপাকে দেখার সাথে সাথেই তিনি দু’হাত বাড়িয়ে দিয়ে তাঁকে বুকে টেনে নিলেন। শাবানা আপাও আবেগে আপলুত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন। এ সময় মৌসুমী কাছেই দাড়িয়ে ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ডেকে বললেন, তুমিও আসো। মৌসুমী কাছে গেলে তাকেও বুকে জড়িয়ে ধরলেন জনদরদী এই নেত্রী। তার পর আমি ধারন করলাম তাঁদের বিরল মুহূর্তের এই ছবিটি। ‘

তিনি বলেন, ‘প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান হার্টের রোগে আক্রান্ত হয়ে বর্তমানে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জনদরদী প্রধানমন্ত্রী জনাব আজিজুর রহমানের চিকিৎসার ব্যয় ভার বহন করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক জনমানুষের নেত্রী শেখ হাসিনাকে। আল্লাহ তুমি এই মহৎ মানুষটিকে সুস্থ রেখো এবং দীর্ঘায়ূ দান করো। ফেসবুক পোস্ট

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV