বাংলা ট্যুরে ভিড়ছে আমেরিকানরা : ইউরোপের ৫টি দেশ ভ্রমণের সফল সমাপনী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : একদল আমেরিকান ট্যুরিস্ট নিয়ে ইউরোপের ৫টি দেশ ঘুরে এলো নিউইয়র্কে বাংলাদেশী পরিচালিত একমাত্র গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুর। দেশগুলি হচ্ছে পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন এবং লন্ডন। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় গ্রুপটি পতুর্গালের রাজধানী লিসবনের উদ্দেশ্যে নিউজার্সীর লিবার্টি এয়ারপোর্ট ত্যাগ করে। ভ্রমণ গ্রুপটির নেতৃত্বে ছিলেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান।
লিসবনে দু’দিন অবস্থানকালে তারা দিনব্যাপি লিসবন শহর, সিনট্টা রয়েল প্যালেস পরিদর্শন, নাজারা ফাতেমা এবং মিস্ট্রিস অব লিসবন নাইট ওয়াকিং ট্যুরে অংশ গ্রহণ ছাড়াও মেরিন যাদুঘর এবং ভাস্কোদা গামার স্মৃতি বিজরিত ডিসকভারী মনুমেন্ট পরিদর্শন করে।
এরপর গ্রুপটি পরিভ্রমণ করে আলোর শহর বলে খ্যাত ফ্রান্সের প্যারিস। সেখানে তারা আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম এবং ভার্সাই রাজপ্রাসাদ পরিদর্শন করে। তারা সীন রিভারে ক্রুজ ভ্রমণেও অংশ নেয়।
গ্রুপটির পরবর্তী গন্তব্যস্থল ছিলো স্ক্যানডিনেভিয়ান দেশের অন্যতম ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। সেখানে তারা কোপেনহেগেন ক্যানেল ট্যুর, সিটি সাইট সিইং এবং রোজেনবার্গ ক্যাসেল দর্শন ছাড়াও ডেনমার্কের আইকন বলে পরিচিত ‘দ্য লিটল মারমেইড’ পরিদর্শন করে।
এরপর গ্রুপটি পাশ্ববর্তী দেশ সুইডেনের মালমো এবং লুন্ড শহর পরিদর্শন করে। সেখানে তারা মালমো বিশ্ববিদ্যালয়, লুন্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, লুন্ড ক্যাথিড্রাল, সী বিচ সহ গ্রুপটি বিশ্বের প্রথম টুইস্টেড স্কাইক্রাপার ‘টার্নিং টরসো’ পরিদর্শন করে আবার কোপেনহেগেন ফিরে আসে।
সবশেষ গ্রুপটির গন্তব্যস্থল ছিলো যুক্তরাজ্যের লন্ডন। সেখানে তারা দিনব্যাপী গাইডেড ট্যুরে সেন্টস পলস ক্যাথিড্রাল, টাওয়ার অব লন্ডন, ওয়েস্ট মিনিস্টার এ্যাবি, বিগ বেন, বৃটিশ প্রধানমন্ত্রীর বাসস্থান বার্কিংহাম প্যালেস এবং টাওয়ার ব্রীজ পরিদর্শন করে টেমস নদীতে নৌ বিহারে অংশ নেয়ার মাধ্যমে ইউরোপ ভ্রমণ সমাপ্ত করে।
২৪ নভেম্বর সন্ধ্যায় গ্রুপটি নিউইয়র্ক ফিরে আসে। উল্লেখ্য বাংলা ট্যুর উত্তর আমেরিকার বিভিন্ন পর্যটন কেন্দ্র ছাড়াও মেক্সিকো, বাহামা সহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে নিয়মিত গাইডেড ট্যুর পরিচালনা করে আসছে। ভ্রমণে আগ্রহীরা ৩৪৭ ২৮০ ৭২৬৯ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রেস বিজ্ঞপ্তি।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes