বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশন সিইও আবু তাহেরের হাসপাতাল ত্যাগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের হাসপাতাল ছেড়েছেন। সিটির ফ্লাশিংস্থ মাউন্ট সিনাই হাসপাতালে ৬ অক্টোবর শুক্রবার চেকআপ শেষে জরুরী বিভাগের চিকিৎসকের পরামর্শে তিনি বিকেল চারটার দিকে হাসপাতাল ত্যাগ করেন। বর্তমানে তিনি লং আইল্যান্ডস্থ বাসায় বিশ্রামে রয়েছেন। খবর ইউএনএ’র
জানা গেছে, ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩/৪দিন বাসায় থাকার পর বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার সকালে বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহেরকে ফ্লাশিংস্থ মাউন্ট সিনাই হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জরুরী বিভাগের চিকিৎসকরা পর্যবেক্ষণ শেষে তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে কয়েকদিন পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। এদিকে জনাব আবু তাহের তার অসুস্থতার খবরে যারা খোঁজ-খবর নিয়েছেন বা হাসপাতালে গিয়ে দেখা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর