Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন আজ

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: November 13, 2015 | 5:23 AM

মোশাররফ রুমী : বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যের সর্বাধিক জনপ্রিয় ও পঠিত নন্দিত লেখক, চলচ্চিত্রকার এবং নাট্যকার-নির্মাতা এ কিংবদন্তির ৬৭তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে ময়মনসিংহের কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার সুবাদে তাকে দেশের বেশ কয়েকটি অঞ্চলে থাকতে হয়েছে। এ কারণে তাকে স্কুল ও কলেজও পাল্টাতে হয়েছে ঘনঘন। তিনি গ্র্যাজুয়েশন শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর পলিমার ক্যামিস্ট্র্রির ওপর পিএইচডি ডিগ্রি নিয়ে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যামিস্ট্রি বিভাগে শিক্ষকতার কাজে। দীর্ঘদিন সম্পৃক্ত থাকার পর তিনি শিক্ষকতা ছেড়ে পুরোমাত্রায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। তার সাহিত্যিক জীবনে অসংখ্য জনপ্রিয় উপন্যাস রয়েছে। বাংলাদেশের পাঠককে ধরে রাখার ক্ষেত্রে তার যে অবদান তা সাহিত্যপ্রেমী মাত্রই বুঝতে পারেন। তার রচিত প্রতিটি বই পাঠক গ্রহণ করেছেন সাদরে। বাংলাদেশের মিডিয়া অঙ্গনে অন্যতম শক্তিশালী একটি জায়গা দখল করে আছেন বাংলা সাহিত্যের এ মহানায়ক। তার রচিত উপন্যাস ও গল্প নিয়ে টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মিত হয়েছে। বিশেষ করে হিমু, মিসির আলী আর বাকের ভাইয়ের মতো চরিত্র তৈরিতে তিনি যে লেখনীর দক্ষতা দেখিয়েছেন তাতে তাকে ও তার সৃষ্টিকে আজীবন মনে রাখবেন পাঠক। হিমু সিরিজের বই, মিসির আলী সিরিজের বইসহ শ্রাবণ মেঘের দিন, অপেক্ষা, রুপার পালঙ্ক, লীলাবতী, মুক্তিযুদ্ধভিত্তিক রচনা জ্যোস্না, জননীর গল্পসহ অসংখ্য সুপাঠ্য বই তিনি উপহার দিয়েছেন বাংলাদেশের পাঠকদের জন্য। তার বেশ বড় মাপের অবদান রয়েছে বাংলাদেশের নাট্যজগতে। তার রচিত অনেক উপন্যাস ও গল্প নিয়ে রচিত হয়েছে নাটক। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তার চিত্রনাট্যে তৈরি হয়েছে। এসব ধারাবাহিক ও একক নাটকের মধ্যে রয়েছে ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘বহুব্রীহি’ ‘কোথাও কেউ নেই’ প্রভৃতি। যেগুলোর কথা পাঠক চিরদিন মনে রাখবেন। তার রচিত উপন্যাস অবলম্বনে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলো হচ্ছে- ‘আগুনের পরশমণি’, ‘আমার আছে জল’, ‘শঙ্খনীল কারাগার’, ‘চন্দ্রকথা’, ‘দুই দুয়ারি’, ‘দূরত্ব’, ‘দারুচিনি দ্বীপ’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘নন্দিত নরকে’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘প্রিয়তমেষু’। তার সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। হুমায়ূন আহমেদ তার অনবদ্য রচনা, চিত্রনাট্য ও পরিচালনার জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন বিভিন্ন মাধ্যম থেকে। এর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, শিশু একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, লেখক শিবির পুরস্কার, জয়নুল আবেদীন স্বর্ণপদক প্রভৃতি উল্লেখযোগ্য। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে তার অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। এরপর চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯শে জুলাই আমেরিকার নিউ ইয়র্কে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে নানা আয়োজন বরাবরের মতো এবারও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে থাকছে বিশেষ সব আয়োজন। এদিন সকালে নুহাশ পল্লীতে দোয়া পাঠ করবেন তার পরিবার ও সহকারীরা। পাশাপাশি দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে নানা আয়োজনের পরিকল্পনা নিয়েছে। হুমায়ূন আহমেদের প্রকাশকরা শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে একক বইমেলার আয়োজন করবেন। আজ বিকাল ৪টায় চার দিনব্যাপী বইমেলার উদ্বোধন করবেন তার অনুজ ড. মুহম্মদ জাফর ইকবাল। নাট্য সংগঠন ‘বহুবচন’ হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস থেকে নির্মাণ করেছে মঞ্চনাট্য ‘দেবী’। আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চায়ন হবে। সেই সঙ্গে হুমায়ূন আহমেদের নানাবাড়ি (জন্মস্থান) মোহনগঞ্জ ও নিজ গ্রাম কেন্দুয়ার কুতুবপুরেও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন স্থানীয়রা। এটিএন বাংলায় ‘চাঁদনী পসর’ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে আজ এটিএন বাংলায় আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদনী পসর’। জনপ্রিয় শিল্পী এস আই টুটুলের উপস্থাপনায় অনুষ্ঠানে থাকবে হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান। সঙ্গে থাকবে হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রের কিছু অংশ। অনুষ্ঠানে এ চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে শিল্পী সুবীর নন্দী, বারী সিদ্দিকী ও সেলিম চৌধুরীর কণ্ঠে থাকবে হুমায়ূনের গান। সলিম দৌলা খানের পরিচালনায় ‘চাঁদনী পসর’ অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আজ সকাল ১১টা ১০ মিনিটে। চ্যানেল আই প্রাঙ্গণে হিমু মেলা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবি ব্যাংক-চ্যানেল আই হিমু মেলা। মেলাটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টায় হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যরা বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে মেলা উদ্বোধন করবেন। মেলায় থাকবে হুমায়ূন আহমেদের জীবন ও কর্ম নিয়ে বিশিষ্টজনদের স্মৃতিচারণ, হুমায়ূন আহমেদ রচিত সংগীত পরিবেশনা, আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্কন ইত্যাদি। মেলা সরাসরি সমপ্রচার করবে চ্যানেল আই। মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে হুমায়ূন আহমেদের একটি বিশেষ নাটক। এদিকে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে গতকাল চ্যানেল আই প্রচার করেছে হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘চন্দ্রকথা’ এবং আগামীকাল প্রচার করবে ‘শ্রাবণ মেঘের দিন’। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV