Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাবার স্বপ্ন পূরণে যুক্তরাষ্ট্র প্রবাসী তিন বোন ঢাকায়

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: July 23, 2016 | 1:50 PM

২৫ বছর ধরে আমেরিকায় বসবাস করছেন মিজানুর রহমান। কাগজপত্র তৈরি না হওয়াতে দীর্ঘ সময়ে দেশে আসতে পারেননি। আসতে না পারলেও দেশের প্রতি একটুও ভালোবাসা কমেনি তার। ওই ভালোবাসা থেকেই চার মেয়েকে ফুটবলার বানিয়েছেন। স্বপ্ন দেখছেন তার চার মেয়েকেই একদিন লাল সবুজের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করাবেন। বাবার স্বপ্ন পূরণেই গেল বছর ঢাকা এসেছিলেন বড় মেয়ে মিয়ামি রহমান। ইন্দো-বাংলা গেমস স্থগিত হওয়ায় সেবার মহিলা জাতীয় দলের হয়ে খেলা স্বপ্ন পূরণ হয়নি তার। নিজে না পারলে কি হবে? মিয়ামি এবার বাবার স্বপ্ন পূরণে সঙ্গে নিয়ে এসেছেন ছোট তিন বোন ম্যালেনি, ম্যালেনিয়া ও ম্যালেনিয়ামকে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা দলে খেলার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছে এরা।
আগস্টের শেষের দিকে ঢাকায় বসবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন শিপের বাছাইপর্ব। এক মাসের অধিক সময় ধরে চলছে বাছাইপর্বের প্রস্তুতি। এই প্রস্তুতিতে যমজ তিন বোন যোগ দেয়ায় নতুন মাত্রা পেয়েছে বলে দাবি করলেন বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। তার মতে, এরা তিনজনই আমেরিকায় পেশাদার ফুটবলে খেলে থাকে। স্কিলও অনেক ভালো। ওরা আসাতে মার্জিয়া, তোহুরাদের নিয়ে গড়া দল আরো শক্তিশালী হবে। ওদের বাবা মিজানুর রহমানের আগ্রহেই ওরা ঢাকা এসেছে। গতকালের অনুশীলনে নিজেদের সামর্থ্যের প্রমাণও দিলেন ম্যালেনি, ম্যালেনিয়া ও ম্যালেনিয়াম। তিন বোনের মধ্যে ম্যালেনি অপরূপা রহমান খেলেন মাঝমাঠে। ম্যালেনিয়া অপরূপা রহমান স্ট্রাইকার অপর বোন ম্যালেনিয়াম অপরূপা রহমান খেলেন ডিফেন্সে। এর মধ্যে ম্যালেনিয়া দুটি গোলও করেছেন গতকালের প্রস্তুতি ম্যাচে। তবে প্রথম দিনের অনুশীলন দেখে এখনই এদের সম্পর্কে কিছু বলতে চান না কোচ গোলাম রব্বানী ছোটন। বড় বোন মিয়ামির মতে, বাবার স্বপ্ন থেকেই তারা চার বোন ফুটবল খেলছেন। তার বাবার ইচ্ছা লাল সবুজের জার্সি গায়ে তারা চার বোন একসঙ্গে মাঠে নামবে। ছোট বোনদের সম্পর্কে মিয়ামি বলেন, ‘আমার মনে হয় ওরা ফাইনাল স্কোয়াডে সুযোগ পাবে। কারণ ওরা অনেক ভালো ফুটবল খেলে। কম্পেয়ার করলে ওদের স্কিল অনেক হাই। কারণ তারা বছরজুড়েই খেলে। কোনো ব্রেক দেয় না। দেখলেই বুঝতে পারবেন।’ মাত্র দু’দিন আগে বোনদের নিয়ে ঢাকা এসেছেন মিয়ামি। মুন্সীগঞ্জে স্থায়ী নিবাস হলেও আপাতত গ্রিন রোডে চাচা টিপু সুলতানের বাসায় উঠেছেন চার বোন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV