Saturday, 20 June 2026 |
শিরোনাম
বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
সব ক্যাটাগরি

বারাক ওবামার জনপ্রিয়তা তলানিতে

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: November 13, 2013 | 12:49 PM

ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। প্রথমবারের মতো অধিকাংশ মার্কিনি ওবামার ওপর আস্থা হারিয়েছেন। তারা মনে করেন, ওবামার সততায় ঘাটতি রয়েছে ও তার ওপর আস্থা রাখা যায় না। কুইনিপিয়াক ইউভিার্সিটির সদ্য এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। জনমত জরিপে ৫৪ শতাংশ মার্কিনি ওবামার দায়িত্ব পালনের প্রক্রিয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন। অন্যদিকে, মাত্র ৩৯ শতাংশ মার্কিনি এখনও ওবামার ওপর আস্থা রেখেছেন। নারী ভোটারদের মধ্যেও ওবামার জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ৪১ শতাংশ নারী ওবামার পক্ষে তাদের সমর্থন জানালেও, বিপক্ষে ছিলেন ৫১ শতাংশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওবামার পূর্বসূরি জর্জ বুশও প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় প্রায় একই পর্যায়ে অজনপ্রিয় হয়ে উঠেছিলেন। গত ১লা অক্টোবর পরিচালিত সর্বশেষ জনমত জরিপে ওবামার পক্ষে ছিলেন ৪৫ শতাংশ মার্কিনি। আর তার ওপর আস্থা হারিয়েছিলেন ৪৯ শতাংশ মার্কিনি। গত কয়েক সপ্তাহে স্বাস্থ্যখাত ও অর্থনীতি নিয়ে ওবামার বিভিন্ন পদক্ষেপে অসন্তুষ্ট তারা। হেলথ কেয়ার ইস্যুতে মার্কিন ভোটাররাও ওবামার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতির ব্যত্যয়ে অসন্তুষ্ট। গত ৬ থেকে ১১ই নভেম্বর সারা দেশে ২ হাজার ৫৪৫ জন নিবন্ধিত মার্কিনির ওপর জনমত জরিপটি পরিচালিত হয়। জরিপে ভুল পরিসংখ্যানের আশঙ্কা যোগ বা বিয়োগ ১ দশমিক ৯ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV