বালাগঞ্জ ওসমানী নগর প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্ক : গত ১২ই জূন রবিবার এষ্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্টে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতে অনুষ্টিত হয়েছে বালাগঞ্জ ওসমানী নগর প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র-এর ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি হাজী আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায়, পবিত্র কোরআন তেলায়াত এর মাধ্যমে ইফতার মাহফিল আরম্ভ হয়। কোরআন তেলাওয়াত করেন হাফিজ মৌলানা মতিউর রহমান। অন্যান্যদের মধ্যে পবিত্র রমজান মাস নিয়ে আলোচনা করেন সৈয়দ নজরুল ইসলাম এডভোকেট ও মৌলানা মতিউর রহমান। উপস্থিত ছিলেন কাযকরী কমিটির সকল সদস্যবৃন্দ। সংগঠনের সভাপতি তার বক্তব্যে পবিত্র ইফতার মাসে সংগঠনকে বিবক্তি না করার জন্য বালাগঞ্জ ওসমানী নগরের গুটি কয়েক প্রবাসীকে আহ্বান জানান। ইফতার মাহফিলে সংগঠনের উপদেষ্টা আব্দুল ছালাম এর মাতা এবং সংগঠনের সহ সভাপতি এমডি সাইদ এর মাতা জুবায়দা বেগম ও সৈয়দ ইকবাল হোসেন এর জামাতা ও মিছলু চৌধুরীর ভগ্নি পতির জন্য দোয়া করা হয়।বাপসনিঊজ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া