Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

বালিশ কমাবে নাক ডাকা!

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: February 21, 2014 | 11:53 PM

নাক ডাকে, এমন কারও পাশে ঘুমানো যে কতটা অস্বস্তিকর সেটা এ ধরনের পরিস্থিতিতে যারা পড়েছেন তারা বেশ ভালো করেই জানেন। তাছাড়া নাক ডাকার সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি নানা সময়ে বিব্রতকর হয়েও দেখা দেয়। এসব ক্ষেত্রে যিনি নাক ডাকছেন তার শোয়ার অবস্থান পরিবর্তন করা সম্ভব হলে নাক ডাকার পরিমাণ অনেকটাই কমে যায়। কিন্তু কে আর রাত জেগে প্রতিবার আপনাকে বিষয়টি মনে করিয়ে দেবে বলুন! আর তাই নাক ডাকিয়েদের এই সমস্যা সমাধানে এবার এগিয়ে এসেছে ‘হ্যামেচার শেলমার’ নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সম্প্রতি এমন একটি বালিশ উদ্ভাবন করেছে যেটি স্বয়ংক্রিয়ভাবেই নাক ডাকা কারও ঘুমের অবস্থান পরিবর্তন করে দিতে পারবে। এজন্য বালিশটিতে সংযোজন করা হয়েছে একটি বিশেষ শব্দ সংবেদনশীল সেন্সর। বালিশের মাঝে থাকা একটি মাইক্রোফোনের মাধ্যমে মানুষের নাক ডাকা শনাক্ত করার সাথে সাথেই বালিশটির মধ্যে থাকা একটি এয়ার ব¬াডার ফুলতে শুরু করবে। এভাবে সর্বোচ্চ তিন ইঞ্চি পর্যন্ত বালিশটিকে ফুলিয়ে তুলবার মাধ্যমে এই বালিশটি যিনি নাক ডাকছেন তাকে তার মাথার অবস্থান পাল্টাতে বাধ্য করে। তবে পুরো বিষয়টিই এত ধীরে ঘটে যে এতে করে যিনি নাক ডেকে ঘুমাচ্ছেন তার ঘুম না ভাঙ্গিয়েই শোয়ার অবস্থান পরিবর্তনের কাজটি সম্পন্ন হয়ে যায়। তাছাড়া ঠিক কতটুকু নাক ডাকার শব্দ হলে এয়ার ব¬াডারটি কাজ শুরু করবে বা আদৌ এই সুবিধাটি চালু হবে কি না তাও নিজের মতো করে নির্ধারণ করা যায়। এ প্রসঙ্গে ‘হ্যামেচার শেলমার’ এর জেনারেল ম্যানেজার ফ্রেড বার্নস জানান, ‘বিশেষভাবে তৈরি এই স্নোর অ্যাক্টিভেটেড নাজিং পিলোটি প্রথমবার কেউ নাক ডাকার পরই তার শোয়ার অবস্থান পাল্টাতে সাহায্য করে। আর এভাবেই দীর্ঘক্ষণ একটানা নাক ডাকার শব্দ হওয়া থেকে বালিশটি এর মালিক ও তার পাশে শুয়ে থাকা সঙ্গীকে নিরাপদে রাখবে।’ এদিকে নাক ডাকার সমস্যা থেকে আপাত রেহাই দিলেও এই বালিশটি পেতে চাইলে নাক ডাকিয়েদেরকে বেশ মোটা অঙ্কের টাকাই খরচ করতে হবে যেখানে প্রাথমিকভাবে এর দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার টাকার মতো।ইত্তেফাক 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV