Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বিএনপির কেন্দ্রীয় নেতা মিলনের বিরুদ্ধে অভিযোগ : ‘চাঁদাবাজি হজম করতে নিউইয়র্ক স্টেট বিএনপির সম্মেলন স্থগিত’

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: August 13, 2016 | 1:45 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক :‘চাঁদার অর্থ হজম করার অভিপ্রায়ে শেষ মুহূর্তে স্থগিত করা হলো নিউইয়র্ক স্টেট বিএনপির সম্মেলন’-এ অভিযোগ করেছেন যুক্তরাস্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির প্রতিষ্টাতা চেয়ারম্যান আকতার হোসেন বাদল। ‘কারণ সকলকেই সভাপতি আর সেক্রেটারি বানানোর টোপ দিয়ে মোটা অর্থ পকেটে তোলা হয়েছে। এখন ফলাফল ঘোষণা করলে তো পরাজিতরা মিলনের কাছে সমুদয় অর্থ ফেরৎ চাইবেন। তাই স্থগিতের নাটক করা হলো’-এনআরবি নিউজকে বলেন বিএনপির এই নেতা।

১৩ আগস্ট শনিবার এ সম্মেলন হবার কথা। এজন্যে মাথাপিছু এক ডলারের বিনিময়ে নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্যপদ গ্রহণ করেন ২৩০০ জন। এরপর নির্বাচন কমিশনের তপসিল অনুযায়ী নির্দিষ্ট অর্থের বিনিময়ে মনোনয়ন পত্রও ক্রয় করেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমাও নেয়া হয়। সরাসরি দুটি প্যানেল জমা হয়। ১০ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পারভেজ সাজ্জাদ (সভাপতি প্রার্থী) এবং মতিউর রহমান লিটু (সাধারণ সম্পাদক প্রার্থী)’র নেতৃত্বাধীন প্যানেলের সকলেই তাদের মনোনয়ন প্রত্যাহার করেন বলে প্রধান নির্বান কমিশনার এম আজিজ এনআরবি নিউজকে জানান। উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সরাসরি তত্ত্বাবধানে নিউইয়র্ক স্টেট বিএনপির সম্মেলনের এ কার্যক্রম চলছিল। এমনি অবস্থায় ১১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে টেক্সট মেসেজের মাধ্যমে মিলন ১৩ আগস্টের সম্মেলন ‘অনিবার্য কারণ বশত: আপাতত: স্থগিত’র ঘোষণা দেন। এরপরই সংশ্লিষ্ট সকলে ক্ষোভে ফেটে পড়েন। অপরদিকে, মিলনের এ পদক্ষেপকে ‘চাঁদাবাজি আর ধাপ্পাবাজির অভিনব কৌশল হিসেবে অভিহিত করে’ যারা ভোটার তালিকাভুক্তি থেকে সকল প্রক্রিয়া বর্জনের ঘোষণা দিযেছিলেন, তারা আনন্দ-উল্লাস করছেন। নিউইয়র্ক স্টেট বিএনপির বিদ্যমান কমিটির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এনআরবি নিউজের এ সংবাদদাতাকে বৃহস্পতিবার রাতে বলেন, ‘হাই কমান্ডের নির্দেশে তৃণমূলের নেতা-কর্মীদের আন্দোলনের সুফল এলো। কমিটি বানিজ্যের ফল কখনোই শুভ হতে পারে না’।

‘১/১১ এর সময় থেকে এখন পর্যন্ত যারা মাঠে রয়েছি, তাদের অবজ্ঞা-অবহেলা করে তারেক রহমানের দোহাই দিয়ে চাঁদাবাজির মাধ্যমে পকেট কমিটির প্রক্রিয়া অবলম্বন করেছিলেন সাবেক এই প্রতিমন্ত্রী। এই ধরনের রহস্যজনক কর্মকান্ডের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। এমনকি ১৩ আগস্ট পাল্টা সম্মেলনের ঘোষণাও দিয়েছি আমরা’-বলেন আতিক। সেদিন তৃণমূলের নেতা-কর্মীর সমন্বয়ে নয়া কমিটি ঘোষণা করা হবে।‘এমনি অবস্থায় লন্ডনে চিকিৎসারত আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে প্রতিমন্ত্রী মিলন তার চাঁদাবাজির মিশন থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন’-উল্লেখ করেন আকতার হোসেন বাদল।

মিলনের নেতৃত্বাধীন স্টিয়ারিং কমিটির সদস্য-সচিব গিয়াস আহমেদ এনআরবি নিউজকে বলেন, ‘তারেক রহমানের নির্দেশ অনুযায়ী কাজ করছেন বলে আমরা সকলে সাবেক প্রতিমন্ত্রী মিলনের পাশে দাঁড়িয়েছিলাম। সবকিছু ঠিকমতই এগুচ্ছিল। শেষ মুহূর্তে তিনি (মিলন) সম্মেলন স্থগিতের ঘোষণা দেয়ায় আমরা সকলেই হতভম্ব।’ গিয়াস বলেন, ‘ব্যক্তি বিশেষকে সভাপতি বানাতে চেয়েছিলেন প্রতিমন্ত্রী মিলন। সেটি সম্ভব হচ্ছে না দেখেই তিনি সম্মেলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। কিন্তু এটি কী সম্ভব? নির্বাচন কমিশন তপসিল অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা আজ (১১ আগস্ট বৃহস্পতিবার রাতে) প্রকাশ করেছেন অর্থাৎ মাহফুজুল মাওলা নান্নু (সভাপতি) এবং এম এ বাতিন (সেক্রেটারি) এর নেতৃত্বাধীন প্যানেলকে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার তথ্য প্রকাশ করেছেন।’হঠাৎ করে কেন সম্মেলন স্থগিত করা হলো-এ ব্যাপারে বিস্তারিত জানার জন্যে কয়েক দফা টেলিফোনে চেষ্টা করা হয়। কিন্তু এহসানুল হক মিলনকে পাওয়া যায়নি বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত।

এদিকে, বিএনপির হাই কমান্ডের সাথে যোগাযোগের উদ্ধৃতি দিয়ে বিএনপি নেতা আকতার হোসেন বাদল বৃহস্পতিবার গভীর রাতে এনআরবি নিউজকে বলেন, ‘‘১/১১তে গঠিত কেয়ারটেকার সরকারের দালালী করেছেন এই মিলন। এখনও একই মতলবে লন্ডনে গিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভুল তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন স্টেট কমিটি গঠনের মিশন নিয়ে। যদিও এখানে যারা বিএনপির সকল কর্মসূচিতে সোচ্চার রয়েছি, তাদেরকে পাশ কাটিয়ে তার পছন্দের কিছু লোককে বিএনপির নেতৃত্বে আনার প্রক্রিয়া অবলম্বন করেছেন। এহেন পদক্ষেপ সম্পর্কে হাই কমান্ড বিস্তারিত অবহিত হবার পরই শেষ মুহূর্তে সম্মেলনের নামে কথিত সকল চাঁদাবাজি-ধান্দাবাজি আর ফটকাবাজির পথ রুদ্ধ হয়ে গেছে।’

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী, বিএনপির এ সম্মেলনের জন্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান এম আজিজ, কমিশনের সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, এডভোকেট জামাল আহমেদ জনি, আজহারুল হক মিলন, এডভোকেট এম এ আজিজ এবং ফারুক মজুমদারের উপস্থিতিতে এবং তাদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চুড়ান্ত প্রার্থী তালিকা তথা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এরা হলেন সভাপতি-মাহফুজুল মাওলা নান্নু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, সাধারণ সম্পাদক-এম এ বাতিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক-সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ-সাদী মিন্টু, সাংগঠনিক সম্পাদক খলকু মিয়া। এসব পদেই নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছিল।

বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার এম আজিজ এনআরবি নিউজকে জানান, ‘আমি এ দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম। সুষ্ঠুভাবে নির্বাচনের সকল প্রস্তুতি ছিল। আর এ চ্যালেঞ্জে আমার পাশে ছিলেন নির্বাচন কমিশনের সকল সদস্য।’ সবকিছু শেষ হবার পর বিএনপির আন্তর্জাতিক সম্পাদক এহসানুল হক মিলন কী করে সবকিছু স্থগিত ঘোষণা করেন, সেটি আমার বোধগম্যে আসছে না-বিস্ময়ের সাথে উল্লেখ করেন আজিজ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ