বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বক্তব্য ধৃষ্টতাপূর্ণ ও ক্ষমার অযোগ্য : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
নিউইয়র্ক : জ্যাকসন হাইটসে গত ২০ নভেম্বর রবিবার ভাসানী ফাউন্ডেশন এর নামে আয়োজিত এক সভায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকা মাওলানা ভাসানীর স্তুুপি গাইতে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আশোভন ও শিষ্ঠাচার বর্হিভূত উক্তি করেছেন, যা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দৃষ্টিগোচর হয়েছে।
মাওলানা ভাসানী সর্বোজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের আজীবন পূজনীয় ও মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন। তাকে বড় করতে গিয়ে একজন মুক্তিযোদ্ধার পরিচয়ধারী (?) সাদেক হোসেন খোকা যিনি যুক্তরাষ্ট্র নির্বাসিত ও দূর্নীতির দ্বায়ে সাজাপ্রাপ্ত, বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিকামী বাঙালী জাতির স্বাধীনতা ও স্বাধীন স্বার্বভৌম দেশ ও মানচিত্র প্রদানের অঙ্গীকার করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক ভূখন্ডের সর্বকালের সর্বশেষ্ট বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবকে হেয় করে ধৃষ্টতাপূর্ণ ও ক্ষমার অযোগ্য বক্তব্য প্রদান করেছে, যা ক্ষমার অযোগ্য অপরাধ।
সাদেক হোসেন খোকা মুক্তিযোদ্ধার লেবাস গায়ে দিয়ে বিশ্বাসঘাতক জিয়ার সুবিধাবাদীদের নিযে গঠিত বিএনপি নামক দলে ভিড়ে সম্পদের পাহাড় গড়ে তুলে আজ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে নিউইয়র্কে বসে বড় বড় বুলি আওড়াচ্ছে এবং মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জল ইতিহাসের বিকৃতি ঘটানোর প্রয়াস চালাচ্ছে যা বাঙালী জাতি কখনও গ্রহন করবে না বরং খোকা বাবুরা ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হবে।
ঐতিহাসিক ৭ মার্চের বজ্রকন্ঠের স্বাধীনতার ঘোষনায় হাজার হাজার বাঙালী যুবক/কিশোর আবাল-বৃদ্ধ-বণিতা অস্ত্রহাতে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বান। ভাসানী বা অন্য কোন মেজর বা মাইনর এর ডাকে নয়। সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে যোগদান করে থাকলে নিশ্চয়ই অন্য কোন পাতি নেতা ডাকে সেখানে যোগদান করেননি।
২৫ মার্চের মধ্যরাতে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব ইপিআর এর ওয়্যাারলেসযোগে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের কাছে স্বাধীনতা ঘোষনার বার্তা পৌছে দেন যা সাইক্লোষ্টাইল করে সর্বস্থরে বিতরন ও কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পূনঃ পূনঃ প্রচার হতে থাকে, এটাই ইতিহাস। গন্ডমূর্খের মত খোকা সাহেবরা আজ ইতিহাস বিকৃতির অপঃপ্রয়াস চালাতে বঙ্গবন্ধুকে পাকিস্থানপন্থী বানোনো ও মাওলানা ভাসানীকে স্বাধীনতার হিরো বানানোর হীন চেষ্টা করছেন। এটা ইতিহাস বিকৃতির নামান্তর।
জীবন সায়াহ্নে এসে সাদেক হোসেন খোকা ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হতেই হয়তবা আজ লম্বা লম্বা বুলি আওড়িয়ে প্রমান করছে “পিপিলিকার পাখা গজায় মরিবার তরে”।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK