বিএনপি নেতা সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদা নিউইয়র্কের কর্ণেল হাসপাতালে মারা গেছেন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদা নিউইয়র্কের উইল কর্ণেল প্রেসবাইটেরিয়ান হাসপাতালে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ‘৬৮’ বছর। নিউইয়র্ক সময় বুধবার রাত ৩ টায় (বাংলাদেশ সময় বুধবার দুপুর ২ টায়) হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন “িার এ তথ্য নিশ্চিত করেন।
শামসুদ্দিন জানান, নুরুল হুদার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথকভাবে শোক বাণী দিয়েছেন। বাণীতে তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নূরুল হুদার আত্মীয় আসিক জানান, ১০/১২ দিন পূর্বে আমেরিকায় ছেলে সারভির হুদাকে দেখতে আসেন নূরুল হুদা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। সাথে সাথে তাকে নিউইয়র্কের উইল কর্ণেল প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। শ্বাসকষ্টের সমস্যা ছিল তার। ফুসফুস অক্সিজেন নিতে পারছিলেন না। এছাড়া বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন তিনি।
উল্লেখ্য, নুরুল হুদা নিউইয়র্কের ওয়ার্ল্ডওয়াইড ট্রাভেল সার্ভিসেস’র স্বত্তাধিকারী নাজমুল হুদার বড় ভাই।
নাজমুল হুদা জানান, তিনি মঙ্গলবার গভীর রাত পর্যন্ত তার ভাইয়ের শয্যা পাশে ছিলেন। তিনি জানান, নুরুল হুদার মরদেহ নিজ বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার খন্দকারকান্দির পারিবাড়িক কবরস্থানে দাফন করা হবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ