Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানী হত্যার বিচার শুরু ১৩ই আগস্ট

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: August 2, 2013 | 3:01 PM

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের বিচার শুরু হচ্ছে। আগামী ১৩ই আগস্ট এ বিচার কাজ শুরু হবে বলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকসহ বিভিন্ন সময়ে আনুষ্ঠানিক ও মৌখিকভাবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে আসছে বিজিবি। ফলে বিএসএফ সদর দপ্তর ‘জেনারেল সিকিউরিটি ফোর্স কোট’ গঠন করে। পরে গত মার্চে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিএসএফ মহাপরিচালকের কাছে ফেলানী হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান। বিএসএফ মহাপরিচালক দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে জড়িতদের শাস্তির আওতায় আনার ব্যাপারে বিজিবি মহাপরিচালককে আশ্বাস দেন। পরে বিএসএফ-এর আদালতে সাক্ষ্য দেয়ার জন্য বাংলাদেশের ২ জন সাক্ষী, একজন আইনজীবী এবং বিজিবি’র একজন প্রতিনিধিকে ভারতে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়। বিজিবি’র ৪৫ বর্ডার গার্ডের (কুড়িগ্রাম) অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক খালেদ, আইনজীবী ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন, নিহত ফেলানীর বাবা মো. নুরুল ইসলাম, নিহত ফেলানীর মামা মো. আবদুল হানিফ প্রমুখ ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছেন। তারা আগামী ১৯শে আগস্ট ভারতের ১৮১ বিএসএফ ব্যাটালিয়নে যাবেন। বিজিবি’র পক্ষ থেকে তাদের পাসপোর্ট, ভিসা ও যাতায়াতের ব্যবস্থাসহ সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানানো হয়। উল্লেখ্য, ২০১১ সালের ৭ই জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশের কিশোরী ফেলানী নিহত হয়। বিয়ের জন্য সে ভারত থেকে দালালের মাধ্যমে দেশে আসার সময় তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। গুলিতে মারা যাওয়ার পর তার লাশ সীমান্তের কাঁটাতারের বেড়ায় আটকে থাকে। এ হত্যাকাণ্ডের পর সারা পৃথিবীব্যাপী বিএসএফ সমালোচিত হয়। সীমান্তে বাংলাদেশী হত্যার বিষয়টি নতুন করে আলোচনায় আসে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ