Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিজিবি মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালকের জনমনে আতঙ্ক সৃষ্টিকারী বক্তব্য দেশবাসীর পাশাপাশি প্রবাসীদেরও উদ্বিগ্ন করেছে : যুক্তরাষ্ট্র বিএনপি

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: January 17, 2015 | 6:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের আইজি শহীদুল হক ও র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের বক্তব্যকে এখতিয়ার বহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ অভিহীত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিজিবি মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালকের জনমনে আতঙ্ক সৃষ্টিকারী বক্তব্য দেশবাসীর পাশাপাশি প্রবাসীদেরও উদ্বিগ্ন ও হতবাক করেছে। তারা প্রজাতন্ত্রের কর্মচারি হয়েও আওয়ামী লীগের দলীয় ক্যাডারের মতো বক্তব্য দিয়েছেন। তারা ভুলে গেছেন যে, বাংলাদেশের জনগণের অর্থে এবং প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত রেমিটেন্সে এদের বেতন দেয়া হয়।
আর সেই বেতন প্রদানকারী জনগণের বুকে গুলি চালানোর ঘোষণা দিয়েছে তারা। এই ঔদ্ধত্যপূণ বক্তব্য প্রদানের জন্য তাদের অবিলম্বে পদত্যাগ দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে। এই তিন কর্মকর্তা পদত্যাগ না করলে প্রবাসী বাংলাদেশীদের দেশে রেমিটেন্স না পাঠানোর আহবান জানানো হয়।
গত ১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টেক্সাস বিএনপির সভাপতি মোহাম্মদ বশির ও লংআইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. শওকত আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শহীদুল্লাহ পাটোয়ারী, নিজামুল শাহীর, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, মো: আলী, মো: সাইফুল ইসলাম, ফাতেমা রহমান, মো: আহাদ প্রমুখ।

ANA PIC
সংবাদ সম্মেলনে আকতার হোসেন বাদল বলেন, শেখ হাসিনা শুধু মাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় ক্যাডার হিসাবে ব্যবহার করছেন। তাদের দাঁড় করিয়ে দিয়েছে জনগণের মুখোমুখি। এসব বহিনীর বিশেষ একটি এলাকার সদস্যরা প্রকাশ্যে নির্বিচারে গুলি করে নিরীহ জনসাধারণকে হত্যা করছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সরকার দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করেই ক্ষান্ত হয়নি, সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনী বিজিবিকে নিরীহ নাগরিক হত্যায় উস্কে দিচ্ছে।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতির ঘটনায় জড়িত থাকার দায়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বৈদেশিক বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া জাহিদ এফ সর্দার সাদী এবং ডা. মুজিবুর রহমান মজুমদারকে দল থেকে বহিস্কারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আকতার হোসেন বাদল বলেন, কথিত উপদেষ্টারা কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করে বিএনপিরই শুধু ক্ষতি করেনি, প্রবাসের সকল বাংলাদেশীর ইমেজকেও প্রশ্নবিদ্ধ করেছে। তাদের এই অপকর্মের শাস্তি শুধু দায়িত্ব থেকে অব্যাহতিই যথেষ্ট নয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বৈদেশিক বিষয়ক বিশেষ দূত জাহিদ এফ সর্দার সাদী এবং ডা. মুজিবুর রহমান মজুমদারকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন দলটির অন্যতম ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা গত মঙ্গলবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে দলীয় এই সিদ্ধান্তের কথা জানান। গত ১৩ জানুয়ারি বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপির প্রবাসী এই দুই উপদেষ্টার নিয়োগ বাতিল করা হয়।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আকতার হোসেন বাদল বলেন, গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের পর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আন্তর্জাতিক মহল এর বিরুদ্ধে তাদের পরিষ্কার অবস্থানের কথা জানিয়ে আসছে। তিনি বলেন, যেখানে যুক্তরাষ্ট্রের সরকার, কংগ্রেস ও সিনেট বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তাগিদ দিয়ে আসছিলো, সেখানে এই বিষয়ে তাদের বিবৃতি জালিয়াতি করা দল ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৬ কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতির ঘটনায় মার্কিন প্রশাসনে বাংলাদেশ নিয়ে বিরূপ ধারণার মধ্যেই তিনি সংশ্লিষ্ট কংগ্রেসম্যানদের সাথে স্বাক্ষাতের চেষ্টা করেও তা পেতে সমর্থ হননি বলে জানান। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নানা প্রশ্ন করেন বলে জানান তিনি। তবে তিনি এব্যাপারে তার চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান।
মোহাম্মদ বশির আমেরিকার কংগ্রেসম্যানের স্বাক্ষর জালকারী জাহিদ এফ সর্দার সাদী এবং ডা. মজিবুর রহমান মজুমদারের কারণে দেশ এবং প্রবাসীদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তিনি বলেন, বিএনপিতে কোন ক্রিমিনালের স্থান নেই।
সংবাদ সম্মেলনে আকতার হোসেন বাদল বলেন, জাহিদ সরদার সাদী ও ডা. মুজিবুর রহমান মজুমদারের নানা অপকর্মের তথ্য প্রকাশের পর দলের ইমেজ আজ দারুণ প্রশ্ন বিদ্ধ।
ড. শওকত আলী বলেন, দেশ আজ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই সব দায়দায়িত্ব নিতে হবে।
সংবাদ সম্মেলনে আকতার হোসেন বাদল বলেন, বাংলাদেশ আজ এক কঠিন দুঃসময় পার করছে। সর্বত্র বিরাজ করছে এক শ্বাসরুদ্ধকর অবস্থা। বর্তমান স্বৈরাচারী সরকার যে কোনো মূল্যে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে গোটা দেশকে সংঘাতের মুখে ঠেলে দিয়েছে। সংকীর্ণ দলীয় স্বার্থ হাসিলের জন্য সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে চলেছে। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় চলছে নিয়ন্ত্রিত সম্প্রচার। একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার গুলশান কার্যালয়ে নির্মমভাবে বন্দী করে রাখা হয়েছে। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলি করে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। সাবেক কূটনীতিক সাবিহউদ্দিনের ওপর হামলা করা হয়েছে। বিরোধী দলের কেন্দ্রীয় নেতাদের দলে দলে গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে। মিথ্যা ও বানোয়াট মামলায় তাদের রিমান্ডে নিয়ে চালানো হচ্ছে নির্মম নির্যাতন। গুলি, গণগ্রেফতার ও তল্লাশীর নামে হয়রানী চালিয়ে বাকশালী সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনতার আন্দোলন দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করে, হামলা এবং মামলা দিয়ে অবৈধ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তিনি বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, আরাফাত রহমান কোকো, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাতার পথ সুগম করার দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় দেশের মানুষ অচিরেই সর্বাত্মক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই সরকারকে টেনেহিঁচড়ে নামিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। দেশের মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। তাই দেশজুড়ে সর্বাত্মক আন্দোলন শুরু হয়েছে। অবৈধ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
ওই সংবাদ সম্মেলনে অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে আন্তর্জাতিক লবিং জোরদারেরও সংকল্প পূন:ব্যক্ত করেন আকতার হোসেন বাদল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV