বিজ্ঞানী ড. জিনাত নবীর এওয়ার্ড লাভ
ইউএসএনিউজঅনলাইন.কম : যুকত্রাষ্ট্রে গবেষণাকর্মে বিশেষ সাফল্য অর্জনের পাশাপাশি কমিউনিটি সার্ভিসে নিবেদিত থাকার স্বীকৃতি হিসেবে মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী ড. জিনাত নবীকে এওয়ার্ড দিয়েছে ‘এশিয়ান হেরিটেজ কমিটি’। একই সাথে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের জজ মার্গারেট চেংকেও একই এওয়ার্ড প্রদান করা হয়। গত ১৮ মে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে এই এওয়ার্ড হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মে মাসকে ‘এশিয়ান হেরিটেজ মান্থ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। মানবতার সেবামূলক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শ্রমিক ফেডারেশন ‘এএফএল-সিআইএ’র অধিভুক্ত শ্রমিক ইউনিয়নগুলো এই এওয়ার্ড প্রদান করে।
নিউইয়র্কের সোয়া দু’লাখ শ্রমিকের প্রতিনিধিত্বকারি লোকাল-৩৭ এর সদর দফতরে এ এওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির ভাইস চেয়ারপার্সন কংগ্রেসওম্যান গ্রেস মেং। এওয়ার্ড বিতরণ করেন শ্রমিক ইউনিয়নের ট্রেজারার, নিউইয়র্ক অঞ্চলে এশিয়ান হেরিটেজ কমিটির চেয়ারপার্সন ও আসালের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন।
অনুষ্ঠানে গ্রেস মেং বলেন, তথ্য-প্রযুক্তি, চিকিৎসা, ব্যাংকিং, গবেষণা, শিক্ষকতা, বিনিয়োগসহ সকল সেক্টরেই এশিয়ান-আমেরিকানরা অবদান রেখে চলেছেন। কিন্তু মূলধারার রাজনীতিতে সে অনুযায়ী তাদের অংশগ্রহণ নেই। এ অবস্থার অবসানে অ্যাসাল (এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার) সহ বিভিন্ন ককাস কাজ করছে।
গ্রেস মেং বলেন, আমি যখন প্রথম প্রার্থী হয়েছি, তখন এই ‘অ্যাসাল’ আমার জন্যে কাজ করেছে।
এই এওয়ার্ড পাওয়ার পর একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়া বিজ্ঞানী ড. জিনাত নবী বলেন, বহুজাতিক এই সমাজে বৃহৎ একটি অংশ জুড়ে রয়েছি এশিয়ানরা। আমেরিকাকে আজকের অবস্থানে আনতে এশিয়ানদের অবদান অনস্বীকার্য। আজকের এ সম্মাননার মধ্য দিয়ে দায়িত্ব পালনে আরো অনুপ্রাণিত হবো।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes