বিতর্কিত মেমো প্রকাশের অনুমতি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত রিপাবলিকান মেমো প্রকাশের অনুমতি দিয়েছে। খবর সিএনএনের। শুক্রবার ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এফবিআই, মার্কিন বিচার বিভাগ, ডেমোক্রেট ও রিপাবলিকান দল অবস্থান নেয়। তবে সবার অমতের পরও এই মেমো প্রকাশে অনুমতি দিয়েছেন ট্রাম্প।
এর আগেগত বুধবার বিতর্কিত রিপাবলিকান মেমো’র জন্য এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রকাশ্যে দ্বন্দে জড়িয়ে পড়েন।
একটি সতর্কতাবাণী দিয়ে রে হোয়াইট হাউজকে বলে, এফবিআই যে মেমোর কথা বলছে সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত আছে, যা সবার জানা দরকার। তিনি চান হোয়াইট হাউজ অতিদ্রুত মেমোটি প্রকাশ করুক।
এফবিআই একটি বিবৃতিতে জানায়, ‘এই মেমোটি প্রকাশ করার জন্য যে পরিমাণ সুযোগ-সুবিধা পাওয়ার কথা এফবিআই তা পায়নি। মেমোর সত্যতার বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
আলোচিত মেমোটি হচ্ছে একটি ৪ পাতার নথি, যা রিপাবলিকান নেতা ডেভিল নিউন্স হাউজ অফ ইনটেলিজেন্সেরে জন্য তৈরি করেছে। এই নথিতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় এফবিআই ট্রাম্পের একজন প্রচারণা কর্মীর উপর নজর রাখছিল বলে উল্লেখ করা হয়েছে
এফবিআই’র এমন বিবৃতির প্রতিক্রিয়ার বিপরীতে অবস্থান নেয় ট্রাম্প। সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার পর মেমো প্রকাশ করার জন্য তিনি তার সহযোগীদের বলেন। হোয়াইট হাউজ চিফ অফ স্টাফ জন ক্যালি বলেন, ‘খুব শীঘ্রই মেমোটি প্রকাশ করা হবে এবং পুরো পৃথিবীর সামনে তা তুলে ধরা হবে।’
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে’কে আইন ও ন্যায়পরায়ণতার ক্ষেত্রে একজন ভয়ঙ্কর তত্ত্বাবধায়ক হিসেবে অভিহিত করেছিলেন। সূত্র: সিএনএন
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ