Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিদেশী নাগরিক হত্যা সহ বাংলাদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় আইএসের দায় স্বীকার গুরুত্বের সঙ্গে নিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: October 27, 2015 | 7:40 AM

বিদেশী নাগরিক হত্যা সহ বাংলাদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় আইএসের দায় স্বীকারকে গুরুত্বের সঙ্গে নিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে দেশটি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি এসব কথা বলেছেন। আইএসের দায় স্বীকার নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ ধরণের দায় স্বীকারকে গুরুত্বের সঙ্গে নেয়। বাংলাদেশে আইএসের অবস্থান কতটা বাস্তব বা তারা কতটা সক্রিয় এমন প্রশ্নের জবাবে কিরবি বলেন, বাংলাদেশে আইএস কতটতু সক্রিয় বা আদৌ সক্রিয় কি না তা বলাটা কঠিন। এটা নিশ্চিত করে বলার মতো অবস্থানে আমি নেই। তবে এখন তদন্ত চলছে। সেখানে যদি সহায়তার প্রয়োজন পড়ে আমরা তা দিতে চাই। দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলোর। কিন্তু আমি মনে করি আমাদের জন্য বিচক্ষণতা হলো আইসিলের দাবি গুরুত্বের সঙ্গে নেয়া। এবং আমরা সেভাবেই নিচ্ছি। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV