Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: December 14, 2016 | 1:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে নিউইয়র্কে। প্রবাসী বাঙালিরা স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় মঙ্গলবার দিবাগত রাতে নানান কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। কর্মসূচির মধ্যে ছিল প্রদীপ শোকযাত্রা, প্রদীপ প্রজ্জ্বলন ও ঘোষণাপত্র পাঠ।buddhi-2
প্রদীপ প্রজ্জ্বলন করে একাত্তরে সকল শহীদ বুদ্ধিজীবীসহ লাখো শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একইসঙ্গে তারা যুদ্ধাপরাধীমুক্ত অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেনে। অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সভাপতি মিথুন আহমেদ। ঘোষণাপত্রে নিউইয়র্কে পলাতক ফাঁসির দন্ডপ্রাপ্ত একাত্তরের ঘাতক আশরাফুজ্জামান খানকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়। ঘোষণাপত্রে বলা হয়, প্রবাস জীবনে নানা সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়েও বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার তাগিদ নিয়ে আমরা আপনাদের কাছে ফিরে এসেছি। প্রতিবছরের মতো এবারো ফিরে এসেছে দেশের স্বাধীনতা সংগ্রামের ও বিজয়ের রক্তাক্ত স্মৃতিময় দিনগুলির মর্মান্তিক সেই মুহূর্তটি। বিজয়ের পূর্ব মুহূর্তের পাকসেনা ও রাজাকার আল-বদর জল্লাদের হাতে নিহত হয়েছিল আমাদের প্রিয় শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক, দার্শনিক, চিকিত্সক, প্রকৌশলী, সাংবাদিকসহ অনেক মেধাবী শ্রদ্ধেয়জন। বিগত সরকার অথবা রাষ্ট্রক্ষমতায় যারা ছিল তারা কখনোই এই হত্যাকাণ্ডের বিচারের জন্য এগিয়ে আসেনি। তবে এবারের তাত্পর্য ভিন্ন। বুদ্ধিজীবী হত্যার বিচার কাজ সম্পন্ন হতে চলেছে। বুদ্ধিজীবী হত্যার প্রধান দুই ঘাতক আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে ও মঈনুদ্দিন যুক্তরাজ্যে অবস্থান করছে। ধর্মভীরু মানুষের সঙ্গে তারা প্রতারিত করে চলেছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ