Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বিনামূল্যে লায়ন্স ক্লাবের ফ্লু-শট কর্মসূচি নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: December 4, 2016 | 12:52 PM

নিউইয়র্ক :নিউইয়র্কে বিনামূল্যে ফ্লু-শট কর্মসূচির আয়োজন করে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব। তীব্র শীতে অসুখ ও রোগ জীবাণু থেকে রক্ষা পেতে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী ও পুরুষ ফ্লু-শট সেবা গ্রহণ করেন। নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসীদের নিয়ে গঠিত নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব স্থানীয় শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কমিউনিটির সেবায় বিনামূল্যে ফ্লু শর্ট কর্মসূচি গ্রহণ করে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ফাউমা ইনোভেটিভ ইন্ক-এর কার্যালয়ে এই সেবা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি লায়ন শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক লায়ন আসেফ বারী টুটুল, সিনিয়র সহ সভাপতি ও আহ্বায়ক লায়ন মোহাম্মদ সাঈদ, সদস্য সচিব লায়ন ফাহাদ সোলায়মান এই প্রকল্পে অংশ নেয়ায় সকল প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন।
নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মতিউর রহমান, সাবেক সভাপতি লায়ন নাসির উদ্দিন, সহ-সভাপতি লায়ন মো. রফিকুল ইসলাম, লায়ন অ্যাটর্নি মঈন চৌধুরী, লায়ন মাহমুদ আকন্দ, লায়ন মো. হেলাল উদ্দিন, লায়ন সৈয়দ আফতাব আহমেদ, লায়ন তারেক হাসান খান প্রমুখ। ক্লাবের মহিলা সদস্য মুনমুন বারী, পারভীন জামাল, অ্যাডভোকেট শাহিন খান এই কর্মসূচিতে উপস্থিত মহিলাদের বিশেষ সহযোগিতা করেছেন। ওয়াল গ্রিনের কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং ফার্মাসিস্ট মিস ব্রিটনি এই কর্মসূচি বাস্তবায়নে প্রবাসীদের সহায়তা করেছেন। মানবতার সেবায় বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত হয়ে আসছে লায়ন্স আন্দোলন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV