বিয়েতে প্রযুক্তির ছোঁয়া
ডেস্ক: নিজেদের বিয়ের অনুষ্ঠানটি কেমন হবে তা নিয়ে বিবাহ ইচ্ছুক যুগলদের থাকে নানা জল্পনা- কল্পনা। নিত্যনতুন ধারণা যোগ করে বিয়ের অনুষ্ঠানে বৈচিত্র্য আনাটা এখন নতুন কিছু নয়। আর প্রযুক্তি উন্মেষের এ ২১ শতকের বিয়েগুলোতে প্রযুক্তির ছোঁয়া লাগাটা খুব বেশি অস্বাভাবিক নয়। বরং ইদানীং সে রকম নজিরও দেখা যাচ্ছে। তাছাড়া, প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের জন্য এটাকে লাভজনক একটি খাত বললে বাড়িয়ে বলা হবে না। শুধুমাত্র ইউকের বিয়ের বাজারের মূল্য ১০ বিলিয়ন পাউন্ডের বেশি। কাজেই বিয়ের অনুষ্ঠানে প্রযুক্তির ছোঁয়া লাগিয়ে ভিন্ন মাত্রা এনে দিতে তারা আগ্রহী হতেই পারে। তবে এখন পর্যন্ত শুধুমাত্র ছোটখাট প্রতিষ্ঠানগুলো ফ্যাশন জগতে তাদের প্রযুক্তিগত পদচারণা শুরু করেছে। বিগত বছরগুলোতে ফ্যাশন আর প্রযুক্তি একে অন্যের সঙ্গে মিশে গেছে ভিন্ন এক মাত্রায়। ইতিমধ্যে আমরা তেমন কিছু উদাহরণও দেখেছি। মডেল দিতা ভন টিজ-কে দেখা গেছে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টের পোশাক পরতে। গায়িকা নিকোল শেরজিংগার মঞ্চ মাতিয়েছেন এলইডি আলোর বুননে তৈরী পোশাকে। যে পোশাকের উপর দৃশ্যমান ছিল টুইটারে করা সব টুইট। তাহলে, এমন একটি বিয়ের গাউন তৈরি করা কি সম্ভব যেখানে শোভা পাবে প্রিয়জনদের সব শুভেচ্ছাবাণী। নিকোলের টুইটার পোশাকের পেছনে যে প্রতিষ্ঠানের কৃতিত্ব সেই কিউটসার্কিট এমন একটি পদক্ষেপ নেবে বলে নিশ্চিত করেছে। প্রথাগত পশ্চিমা বিয়েতে হ্যাট পরার যে রীতি রয়েছে সেখানেও এসেছে প্রযুক্তির ছোঁয়া। বেলজিয়ান থ্রিডি প্রিন্টিং ফার্ম আই. ম্যাটেরিয়ালাইজ নানা ডিজাইনের হ্যাট তৈরি করেছে যা কিনা সব থ্রিডি প্রিন্ট হয়ে আসা। আপনি চাইলে আপনার নিজের পছন্দ অনুযায়ী হ্যাটের ডিজাইন দিতে পারেন তাদেরকে। সেভাবেই তারা প্রস্তুত করে দেবে আপনার হ্যাট। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের কমুনিটি অফিসার টাটিয়ানা ডে উই জানালেন, শুধু হ্যাটই নয় থ্রিডি প্রিন্ট হওয়া বিয়ের আংটি, এঙ্গেজমেন্ট আংটি এবং বিয়ের কেকের উপরের অংশ বানিয়ে থাকেন তারা। চমৎকৃত হবার মতোই বটে। তবে এখানেই শেষ নয়। বিয়ের দাওয়াত দেয়ার ক্ষেত্রেও এসেছে অভিনবত্ব। বাস্তব জগতের সঙ্গে প্রযুক্তির অভূতপূর্ব মিশ্রণে কাগজে লেখা আমন্ত্রণপত্র হয়ে উঠতে পারে জীবন্ত। বিষয়টি খুব বেশি জটিল নয়। অতিথিকে যে কথাগুলো বলতে চান তেমন একটি আমন্ত্রণ বার্তাসহ এক-দেড় মিনিটের একটি ভিডিও রেকর্ড করবেন। ভিডিওর এমপিফোর ফাইলটি পাঠিয়ে দেবেন কাঙ্ক্ষিত প্রিন্টিং ফার্মে। আপনার ভিডিওকে সঙ্কেতাবদ্ধ করে দাওয়াত পত্রের উপর প্রিন্ট করে দেবে তারা। এর উপর যেকোন স্মার্টফোন বা ট্যাবলেট ধরলেই আপনার পাঠানো ভিডিও বার্তা প্লে হবে অতিথির ফোনে। এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এক বিয়ে অনুষ্ঠানে রোবটের উপস্থিতি তাক লাগানোর মতো। নামটাও রাখা হয়েছে দারুণ- ওয়েডিংবট। ২০১০ এ জাপানি এক যুগলের বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেছিল কোকোরো কোম্পানির তৈরি ৪৬০০০ পাউন্ডের রোবট আই-ফেইরি। কোন সন্দেহ নেই সামনের দিনগুলোতে প্রযুক্তির সমন্বয়ে নিত্যনতুন অজানা সব চমক অপেক্ষা করছে আমাদের জন্য।মানবজমিন
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে