বিয়ের কথা ভুলে স্বামীকেই পুনরায় বিয়ে…
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সদ্যবিবাহিত এক কনে নতুন করে বিয়ের আসনে বসলেন তার স্বামীর সঙ্গে। ২৭ বছর বয়সী অ্যামান্ডা কার্থ বেমালুম ভুলেই গিয়েছিলেন ১০ মাস আগে কোডি কার্থের সঙ্গে তার বিয়ে হয়েছে। বিয়ের রাতেই ঘটনাটি ঘটে। ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’ নামে বিরল এক হার্টের সমস্যায় আক্রান্ত হয়েছিলেন অ্যামান্ডা। এতে তার হার্ট অকার্যকর হয়ে যায়। পরে চিকিৎসায় তিনি সেরে উঠলেও বিয়ের দিনের সমস্ত ঘটনা স্মৃতি থেকে পুরোপুরি মুছে যায়। পরে নতুন করে আবার তারা বিয়ে করেন। স্মৃতিচারণ করতে গিয়ে স্বামী কোডি কার্থ বলছিলেন, বিয়ের রাতে ঘুম ভেঙে যাওয়ার পর তিনি দেখলেন অ্যামান্ডা ঠিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। এক মুহূর্ত দেরি না করে তিনি অ্যামান্ডাকে মেঝেতে শুইয়ে দিলেন। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন পদ্ধতি প্রয়োগে দ্রুত তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করলেন। এতে লাভ হলো। অ্যামান্ডা অনেকটা স্বাভাবিক হলেন কিছুক্ষণের মধ্যেই। সম্পূর্ণ সারিয়ে তুলতে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। কিন্তু, বিয়ের দিনের একটি মুহূর্তের কথাও কোনভাবে মনে করতে পারলেন না অ্যামান্ডা। এ ঘটনা জানার পর একটি সংবাদভিত্তিক ম্যাগাজিন কোডি ও অ্যামান্ডা কার্থ দম্পতির বন্ধুবান্ধব, পরিবারবর্গ ও এমনকি অ্যামান্ডার চিকিৎসকদের নিয়ে নতুন করে বিয়ের আয়োজন করলো।মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








