বিয়ে হূৎযন্ত্র সবল রাখে!

অবিবাহিতদের তুলনায় বিবাহিতদের হূদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।IIII
অনলাইন ডেস্ক : বিয়ে নিয়ে চিন্তিত ব্যক্তিদের জন্য সুখবর জানিয়েছেন ফিনল্যান্ডের গবেষকেরা। তাঁদের মতে, অবিবাহিত ব্যক্তিদের চেয়ে বিবাহিত ব্যক্তিদের হূদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। ফিনল্যান্ডের তুরকো ইউনিভার্সিটি হাসপাতালের গবেষকদের লেখা প্রতিবেদনটি হূদরোগ-বিষয়ক সাময়িকী ‘ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজি’তে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বিয়ে নারী-পুরুষ উভয়েরই হূদরোগের ঝুঁকি কমায়। এই গবেষণার ফলাফলের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার এনডিটিভির অনলাইনে একটি খবর প্রকাশিত হয়েছে। গবেষকেরা ১৯৯৩ থেকে ২০০২ সাল পর্যন্ত ৩৫ থেকে ৯৯ বছর বয়সী ফিনল্যান্ডের ১৫ হাজার ৩৩০ নারী-পুরুষের ওপর গবেষণাটি চালান। এতে দেখা যায়, ওই বয়সীদের মধ্যে অবিবাহিতরা বিবাহিতদের চেয়ে ৫৮-৬৬ শতাংশ বেশি হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ছিলেন। গবেষকদের দাবি, একাকী বাস কিংবা বিয়ে না করার ফলে যেকোনো বয়সী নারী-পুরুষের হূদরোগের ঝুঁকি বাড়ে এবং তাঁদের আরোগ্য লাভেও দেরি হয়। বিবাহিত ব্যক্তিদের আয় বেশি থাকে। তাঁদের স্বাস্থ্যকর অভ্যাস থাকে। এমনকি তাঁদের সহযোগিতা করার জন্যও অনেক মানুষ থাকে। ফলে অসুস্থ হলে তাঁরা দ্রুত সহায়তা পান। প্রতিবেদনের প্রধান লেখক তুরকো ইউনিভার্সিটি হাসপাতালের গবেষক আইনো লেমিনতাউস্তা বলেন, অবিবাহিত ব্যক্তিদের বিষণ্ন হওয়ার সম্ভাবনা বেশি। আগের অনেক গবেষণায় দেখা গেছে, হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর একটি বড় কারণ বিষণ্নতা। তিনি আরও বলেন, বিভিন্ন বয়সী ও বিভিন্ন বর্ণের মানুষের সামাজিক পটভূমির ওপর গবেষণা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ গবেষণাটি পশ্চিমা দেশগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion