বিলম্বে বাবা হওয়ার কারণে শিশুর স্বাস্থ্য সমস্যা !

ডেস্ক : শিশুদের রোগ ও স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী বিলম্বে বাবা হওয়া। কয়েক লাখ মানুষের ওপর জরিপ চালিয়ে এই ফলাফল পাওয়া গেছে। বিবিসি বৃহস্পতিবার জরিপের এই ফল প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ও সুইডেনের কারোলিক্ষা ইন্সটিটিউট যৌথভাবে এই পরীক্ষা চালায়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, শিশুদের মধ্যে অটিজম, অমনোযোগিতা, বাইপোলার ব্যাধি, সিজোফ্রেনিয়া, আত্মহত্যার প্রবণতা এবং মাদকাসক্ততা বাড়ছে। শুক্রাণুর পরিবর্তনই এজন্য দায়ী। তবে বিশেষজ্ঞরা বলেছেন, দেরিতে বাবা হলেও অনেক সময় এ সমস্যা অতিক্রম করা যেতে পারে।
গবেষকরা বিভিন্ন বয়সের ২.৬ মিলিয়ন মানুষের ওপর জরিপ করেন। ২৪ বছর বয়সি বাবাদের তুলনায় ৪৫ বছরে বাবা হওয়াদের ক্ষেত্রে দেখা গেছে, বেশি সময়ে বাবা হলে শিশুদের অটিজম সমস্যা তিনগুণ, ১৩ গুণ অমনোযোগী সমস্যা, মনোরোগ সমস্যা দ্বিগুণ, ২৫ গুণ বাইপোলার সমস্যা, আত্মহত্যার প্রবণতা আড়াই গুণ বৃদ্ধি পায় এবং স্কুলের পরীক্ষায় খারাপ ফল করে।
গবেষণায় অংশগ্রহণকারী ড. ব্রেইন ডি ওনোফরিও বলেছেন, গবেষণার ফলাফল দেখে আমরা মর্মাহত। এটা আমাদের পূর্ব ধারণা থেকে অনেক বেশি।শীর্ষ নিউজ
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights