Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

বিশেষ কোন ইস্যু নয়, সৌহাদ্যপূর্ণ সফরেই দিল্লি যাচ্ছি : বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: January 20, 2019 | 10:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশেষ কোন ইস্যু নিয়ে আলোচনা নয়, বরং সৌহার্দ্যপূর্ণ সফরে ভারত যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন। রোববার সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী বলেন, ভারত আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী। দেশটির সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক এবং সেটি অত্যন্ত উষ্ণ। সেই সম্পর্ক ধরে রাখতে এবং দিল্লির আমন্ত্রণে সাড়া দিতেই প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছি। দিল্লি সফরে তিস্তা বা রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হবে কি-না? জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন বিষয় আসতে পারে। 

তবে এসবের কোন কিছুই মূখ্য নয়, আমি যাচ্ছি সৌহাদ্যপূর্ণ সফরে। উল্লেখ্য, ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণে আগামী ৭ই ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন নব নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন। ৭ই জানুয়ারি নব গঠিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নেয়ার পর এটাই হবে তার প্রথম বিদেশযাত্রা।

সফরকালে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের নিয়মিত আলোচনার ফোরাম জয়েন্ট কনসালটেটিভ কমিশন জেসিসি’র বৈঠকে নেতৃত্ব দেয়া  ছাড়াও দেশটির শীর্ষ পর্যায়ে তার সৌজন্য এবং পরিচিতমূলক সাক্ষাৎ হতে পারে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেসিসি বৈঠকের এজেন্ডা বা সরকারের উচ্চ পর্যায়ের সাক্ষাতের অ্যাপয়েনমেন্ট চূড়ান্তকরণের আলোচনা চলছিল। মানবজমিন 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV