Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা পরিষদ গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: May 11, 2017 | 5:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। গত ৭ মে রোববার ব্রঙ্কসের নানসেক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় উপদেষ্টা পরিষদ গঠন ছাড়াও আগামী ১৪ মে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখের সমর্থনে ফান্ডরাইজিং ডিনার, ১১ই জুন সমিতির ইফতার মাহফিল এবং ৩০শে জুলাই বনভোজন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সভাপতি হাজী মনির আহমদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল মনাফের পরিচালায় এ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মনাফ। সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সেবুল খান মাহবুব, আতাউল গনি আসাদ, আজাদুর রহমান, কবীর আহমদ, আব্দুল আহাদ, মতিন মিয়া, নিজামুল ইসলাম, তওফিকুর রহমান ফারুক, আবু আলম, লিয়াকত আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টারা হলেন : এহিয়া মেনদী, ছালিক সিকদার, আলমাস আলী, তৈবুর রহমান তুরন, আব্দুল কাদির রানু, শমসীদ খান, আব্দুল কুদ্দুস, ইফতেখার সিরাজ এবং আব্দুল হাই।
সভা সূত্র জানায়, আগামী ১৪ মে রোববার সন্ধ্যে ৮টায় ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে কাউন্সিলম্যান প্রার্থী বিশ্বনাথের কৃতি সন্তান হেলাল আবু শেখের সমর্থনে ফান্ডরাইজিং ডিনার, ১১ জুন রোববার ব্রঙ্কসের আল আকসা রেস্টুরেন্টে ইফতার মাহফিল এবং ৩০ শে জুলাই কটন পয়েন্ট পার্কে (ওয়েস্ট চেস্টার, নিউইয়র্ক) সমিতির বনভোজন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি হাজী মনির আহমদ সভার সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV