বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের সঙ্কট উত্তরণে নিউইয়র্কে বসবাসরত উলামাদের পরামর্শ সভা অনুষ্ঠিত
রশীদ আহমদঃ বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের মেহনত বিষয়ে যে অনাকাঙিক্ষত সঙ্কট দেখা দিয়েছে, তা নিরসনে প্রবাসী উলামায়ে কেরামদের ভুমিকা কি হতে পারে, তার-ই আলোকে নিউইয়র্কে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। গত ১১ই ডিসেম্বর মঙ্গলবার বাদ মাগরিব নিউইয়র্কের উডসাইড মাদানী মসজিদে অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান। মাওলানা রফিক আহমদ রেফায়ী ও মাওলানা আজির উদ্দীন যৌথ উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল ইসলাম। নিউইয়র্ক প্রবাসী উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য এবং মাওলানা সা’দ কান্দলভীর কতিপয় ভ্রান্ত মতবাদের দলিল সহ মূল বয়ান পেশ এবং উলামায়ে কেরামের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন মুফতি মাওলানা রুহুল আমীন ও অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট প্রার্থী হেলাল আবু শেখ।অন্যান্য উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ ফায়েক উদ্দীন, মাওলানা আবদুর রহমান খান,হাফেজ মাওলানা মোজাহিদুল ইসলাম, মাওলানা আবদুর রহমান, মুফতি খালেদ কাওসার, মুফতি মোহাম্মদ ইসমাঈল, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা শায়খ আসআদ আহমদ, মুফতি খালেদ কাওসার, মাওলানা নুরুদ্দিন, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আবুল খায়ের, মাওলানা শাহাদত হোসাইন, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মানজুরুল কারীম, মাওলানা মুহাম্মদ ইয়াসীন নকীব, মাওলানা মনীর হোসাইন খান, মাওলানা মুহাম্মদ আবদুল কাদির, মাওলানা মুহাম্মদ উসমান গণী, মুফতি মুহাম্মদ নাঈম, মাওলানা ইনামূল হক, মাওলানা আবদুল হালীম, মাওলানা আনাস উদ্দীন, হাফেজ তাজুল ইসলাম, মাওলানা ফায়সাল, মাওলানা উবাদুর রহমান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি ফাতিহুল ইসলাম,মাওলানা এম মাসুক আহমদ,মাওলানা নাজমুল খান,মাওলানা হাম্মাদ গাজিনগরী,মাওলানা হামীদুর রহমান আশরাফ,মুফতি মুহাম্মদ আবদুল্লাহ,মাওলানা আবদুর রহমান,হাফেজ মাওলানা আতাউর রহমান জালালাবাদী,মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা সহুল ইসলাম, মাওলানা আবদুল মুকীত, মাওলানা মুহাম্মদ এইচ আবদুল্লাহ, মাওলানা এশায়াত হারুন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফজলুল হক চৌধুরী, মাওলানা আবদুল্লাহ আল কাফী, মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা আবু সাঈদ প্রমুখ।
পরামর্শ সভায় উলামায়ে কেরামরা সম্প্রতি বাংলাদেশে তুরাগ নদীর তীরে ঐতিহ্যবাহী টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে আগত তাবলীগ জামাতের মুবাল্লিগ আলেম-উলামা, ত্বলাবা ও সাধারণ সাথীদের উপর সাদপন্থীদের বর্বর সন্ত্রাসী হামলার এবং উসকানীদাতাদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানান।উলামারা আরো বলেন,আলোচনা সভা থেকে উলামায়ে কেরামগণ মাওলানা সা’দ কান্দলভী কে তার ভুল স্বীকার করে দ্বীনের সঠিক পথে আসার উদাত্ত আহ্বান জানান।পাশাপাশি মাওলানা সা’দ এর ভ্রান্ত মতবাদ সম্পূর্ণ শরয়ী পরিপন্থী বিধায় দারুল উলুম দেওবন্দের (মাওলানা সা’দ সম্পর্কে )দেয়া ফতোয়ার সাথে সম্পূর্ন একাত্মতা পোষণ করা হয়।তারা আরো বলেন, দাওয়াতে তাবলীগের চলমান সমস্যা সমাধান করতে বিশেষ করে উলামায়ে কেরামকে সর্বত্র আরো স্বতস্ফূর্ত ভাবে এগিয়ে আসতে হবে, অন্যতায় দ্বীনের এই মহান কাজ সম্পূর্ণ জাহেল দ্বারা পরিচালিত হয়ে গুমরাহির পথে চলে যাওয়ারও আশংকা করা হয় ।পরিশেষে উপস্থিত উলামারা বলেন, যারা এতা’আত পন্থী তারাও আমাদের ভাই।তাই মাওলানা সা’দ এর ভ্রান্ত আক্বিদার বিষয়ে যদি তিনি দারুল উলূম দেওবন্দ এর কাছে রুজু না করেন,তাহলে কোন ভাবে মাওলানা সা’দ এর অনুসরণ করা যাবে না।ইতিমধ্যে যারা না জেনে তার সাথে দ্বীনের কাজ করার জন্য পা বাড়িয়েছেন,তাদেরকে ভ্রাত্বিত্তবোধ বজায় রেখে বুঝিয়ে ফিরিয়ে আনার জন্য পরামর্শ গৃহীত হয়।পরামর্শ সভা শেষে বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের সঙ্কট উত্তরণে মোনাজাত পরিচালনা করেন মুফতি মোহাম্মদ আবদুল্লাহ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes