Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

বিশ্বের প্রায় ৩০ মিলিয়ন, বাংলাদেশের ৩৪৩,০০০ জন আধুনিক দাসত্বের শিকার

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: October 18, 2013 | 4:19 PM

ডেস্ক: বাংলাদেশের ৩৪৩,০০০ জন মানুষ আধুনিক দাসত্বের শিকার বলে ওয়াক ফ্রি ফাউন্ডেশন তাদের উদ্বোধনী রিপোর্টে দাবি করেছে। সেই সঙ্গে সংস্থাটি জানিয়েছে সারা বিশ্বের প্রায় ৩০ মিলিয়ন মানুষ তথাকথিত আধুনিক দাস হিসেবে জীবন যাপন করছেন। দি গ্লোবাল স্লেভারি ইনডেক্স ২০১৩তে দেখা গেছে আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতেই আধুনিক দাসের সংখ্যা সবচেয়ে বেশি। ১৬২টি দেশের মধ্যে পরিচালিত এ সমীক্ষাতে শেষের দিকে অবস্থান করছে বৃটেন, আয়ারল্যান্ড এবং আইসল্যান্ড। আইসল্যান্ডে ১০০ জনের কম দাসের অবস্থান থাকলেও বৃটেনে এ সংখ্যা ৪৬০০ বলে ধারণা করা হচ্ছে। এ সমীক্ষাতে যারা অন্যের নিয়ন্ত্রণে থেকে তাদের স্বাধীনতা ভোগ করতে পারছেন না এবং যাদেরকে অর্থ বা যৌনতার কারণে বিভিন্ন ভাবে বঞ্চনার শিকার হতে হচ্ছে তাদেরকে দাস হিসেবে বিবেচনা করা হয়েছে। এতে ঋণের কারণে দায়বদ্ধ হিসেবে থাকা নারী, জোর করে বিয়ে দেয়া, জোর করে ভিক্ষা করানো, মানব পাচার, জোর করে কাজ করানো এবং যুদ্ধে নিয়োজিত করার জন্য শিশু অপহরণকেও দাসত্ব বলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে আজও অনেকে উত্তরাধিকার হিসেবে দাস হিসেবে জন্মগ্রহণ করছে। এটি অত্যন্ত দুঃখজনক হলেও কঠিন বাস্তবতা। পশ্চিম আফ্রিকা এবং দক্ষিণ এশিয়াতে এ অবস্থা প্রকট বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে আধুনিক দাসত্বের শিকার অনেককে অর্থের বিনিময়ে বিক্রি করার আগে বিয়ে, মাছ ধরার নৌকাতে অবৈতনিক শ্রমিক বা গৃহকর্মী হিসেবে বঞ্চনার শিকার হতে হয়। আবার অনেককে ভাল চাকরি বা শিক্ষার প্রলোভন দেখিয়ে এমন ভাবে ফাঁদে ফেলা হয় যে তারা আর বেরুতে পারেন না। খোদ ভারতের রয়েছে বিশ্বের প্রায় অর্ধেক দাসের অবস্থান। সেখানে কাজের মাধ্যমে ঋণশোধ বা বাণিজ্যিক ভাবে পতিতাবৃত্তির মাধ্যমে নারীদের বঞ্চনার কথা সর্বজন বিধৃত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বিশ্বের এক তৃতীয়াংশ দাসের অবস্থান করা ১০টি দেশের তালিকা উল্লেখ করেছে। এক্ষেত্রে ভারতের পর রয়েছে চীনের অবস্থান (২৯ লাখ)। এরপর পাকিস্তান (২১ লাখ), নাইজেরিয়া (৭০১,০০০), ইথিওপিয়া (৬৫১,০০০), রাশিয়া (৫১৬,০০০), থাইল্যান্ড (৪৭৩,০০০), গণতান্ত্রিক কঙ্গো (৪৬২,০০০), মিয়ানমার (৩৮৪,০০০) এবং সবশেষে রয়েছে বাংলাদেশের নাম (৩৪৩,০০০)।মানবজমিন  

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV