বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও বেশি সংখ্যক অনভিজ্ঞ কর্মী নেবে যুক্তরাষ্ট্র
Statue of Liberty seen from the Circle Line ferry, Manhattan, New York
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও বেশি সংখ্যক অনভিজ্ঞ কর্মী নেবে যুক্তরাষ্ট্র। এ উদ্দেশ্যে বিদেশী কর্মীদের জন্য এইচ-২বি ভিসার কোটা প্রায় ৪০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। বিদায়ী ২০১৫ সালের সমাপনী ব্যয়চুক্তিতে বিদেশী কর্মী নেয়ার সংখ্যা বাড়ানো সংক্রান্ত এমনই এক বিধান যোগ করা হয়েছে। মার্কিন সিনেটর জেফ সেশন্স জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বল্প-মজুরিতে অনভিজ্ঞ কর্মী নিয়োগের জন্য প্রায় দু’হাজার পৃষ্ঠার ওই তহবিল চুক্তিতে রাষ্ট্রীয় অভিবাসন আইনে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে। জেফ সেশন্স বলেন, এর ফলে এইচ-২বি ভিসার সংখ্যা ৬৬ হাজার থেকে বেড়ে ২ লাখ ৫০ হাজার করা হবে। এইচ-২বি ভিসা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ধরণের ওয়ার্কিং ভিসা। নির্দিষ্ট মেয়াদের জন্য এটি ইস্যু করা হয়, যার আওতায় কৃষি ছাড়া অন্য খাতে কর্মী হিসেবে দেশটিতে কাজের অনুমোদন মিলে। অদক্ষ বা স্বল্প দক্ষতা সম্পন্ন কর্মীরাও এ সূযোগ নিতে পারেন। আবসিক হোটেল থেকে শুরু করে থিম পার্ক, স্কি রিসোর্ট, গল্ফ কোর্স, নির্মাণ প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট কিংবা বারে তারা কাজ করতে পারেন। তবে এ ভিসায় স্থায়ী অভিবাসী হওয়ার সুযোগ একেবারে নেই বলেই চলে। মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion