বিশ্বের বৃহত্তম ভবন চীনে
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিচুয়ান প্রদেশের রাজধানী শেংদু শহরে নির্মিত বিশ্বের ‘সবচেয়ে বড় ভবন’ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ৫০০ মিটার দৈর্ঘ্য, ৪০০ মিটার প্রস্থ ও ১০০ মিটার (৩৩০ ফুট) উচ্চতার এই ভবনের নাম নিউ সেঞ্চুরি গ্লোবাল সেন্টার। এতে থাকবে বিপণিকেন্দ্র, অফিস, সম্মেলনকক্ষ, বিশ্ববিদ্যালয় কমপ্লেক্স, একাধিক বাণিজ্যিক কেন্দ্র ও পাঁচতারা হোটেল, অত্যাধুনিক প্রেক্ষাগৃহ প্রভৃতি। ভবনটির সামনে রয়েছে ছয় হাজার মানুষ ধারণের উপযোগী কৃত্রিম সৈকত, ঝরনা প্রভৃতি। এই ভবনে রয়েছে নিজস্ব কৃত্রিম সূর্য। এর সুবিশাল ফ্লোরের (১৭ লাখ বর্গমিটার) বিস্তার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের চেয়ে তিন গুণ বেশি। সেখানে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসের আয়তনের ২০টি ভবনের জায়গা হয়ে যাবে। এএফপি।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion