বিশ্বের শীর্ষ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শীর্ষ মুসলিম ব্যক্তিত্বের তালিকায়। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড-২০১৯’ নামে এ তালিকাটি প্রকাশ
করেছে জর্ডানের আম্মানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ নামে দীর্ঘ এক দশক ধরে এ তালিকা প্রকাশ করছে রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার।
এ তালিকায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নাম সবার ওপরে রয়েছে। আর ‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার’ সম্মানে ভূষিত করা হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। প্রকাশ্যে ইসরায়েলি সেনাদের আঘাত করে বিশ্বব্যাপি খ্যাতি পাওয়া ফিলিস্তিনি কিশোরী আহমেদ তামিমিকে ঘোষণা করা হয়, ‘মুসলিম উইমেন অব দ্য ইয়ার’।
তালিকায় বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিম রাজনীতিক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করা হয়। শেখ হাসিনার ব্যাপারে তালিকার ‘পলিটিক্যাল’ অংশে বলা হয়, ‘বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ গরীব মুসলিম দেশে শেখ হাসিনার প্রধান অগ্রাধিকার হলো দারিদ্র্য দূরীকরণ। হাসিনা ওয়াজেদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা।’
আরও বলা হয়, ‘‘শেখ হাসিনা ওয়াজেদ সংসদ নির্বাচনে জয়লাভ করে তৃতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ২০১৬ সালে ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের শীর্ষ প্রভাবশালী নারীর তালিকায় তিনি ছিলেন ৩৬ তম। রিচার্ড ও ব্রাইয়েনের বই ‘উইমেন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী’তে শেখ হাসিনা সম্পর্কে প্রসংশা করা হয়েছে।’’
উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০১৮ সালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৪ ধাপ এগিয়ে ২৬তম স্থানে রাখা হয়েছিলো। চলতি বছরের ডিসেম্বরে
তালিকাটি প্রকাশ করে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!