Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলো

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: November 28, 2014 | 4:48 AM

‘কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিটেট’ ২০১৪ সালের ‘বেস্ট টল বিল্ডিংস ওয়ার্ল্ডওয়াইড’ অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত ভবন ছাড়াও আরো কয়েকটি বিল্ডিং নিয়ে এ প্রতিবেদন সাজিয়েছে ডয়চে ভেল।

সেরা উঁচু ভবন

২০১৪ সালের ‘বেস্ট টল বিল্ডিংস ওয়ার্ল্ডওয়াইড’ অ্যাওয়ার্ডের তালিকায় সবার উপরে আছে সিডনির এই ভবনটি। নাম ‘ওয়ান সেন্ট্রাল পার্ক’। ২০১৩ সালে নির্মিত এই ভবনের উচ্চতা ১১৬ মিটার। সূর্যের আলো প্রতিফলনের জন্য বসানো প্যানেল থেকে ভবনের রুমগুলো গরম হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে সবুজ ভবন

‘অ্যামেরিকাস’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের ‘এডিথ গ্রিন-ওয়েনডেল ওয়াট ফেডারেল বিল্ডিং’ নামের সরকারি ভবনটি। ১১০ মিটার উঁচু এই ভবনটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী বিল্ডিং।

একসাথে আট ভবন!

হল্যান্ডের রটারডাম শহরে অবস্থিত ‘ডে রটারডাম’ নামের ভবনটি দেখলে মনে হতে পারে সেখানে পৃথক আটটি টাওয়ার আছে। আসলে কিন্তু তা নয়। এটি একটি বিল্ডিং। ২০১৩ সালে নির্মাণকাজ শেষ হওয়া এই ভবনের উচ্চতা ১৫১ মিটার। এতে আছে রেস্তোঁরা, অ্যাপার্টমেন্ট আর হোটেল।

দুবাইয়ের বাঁকানো টাওয়ার

৩০৬ মিটার দীর্ঘ ‘কায়ান টাওয়ার’ বিশ্বের সবচেয়ে উঁচু বাঁকানো (টুইস্টেড) ভবন। এর বিশেষত্ব, এই ভবনের একটি তলা তার নীচের তলা থেকে ঘড়ির কাঁটার দিকে ১.২ ডিগ্রি বেঁকে উপরে উঠে গেছে। এভাবে পুরো ভবনটি উপরে উঠতে উঠতে ৯০ ডিগ্রি হেলে গেছে।

জ্বালানি কম ব্যবহারের জন্য স্বীকৃতি

এটি বন শহরে অবস্থিত জার্মানির ডাক বিভাগের সদর দফতর ‘ডয়চে পোস্ট ডিএইচএল’। ২০০২ সালে নির্মিত ভবনটি বিশ্বের কম-জ্বালানি ব্যবহার করা কয়েকটি ভবনের একটি।

দক্ষিণ অ্যামেরিকার সবচেয়ে উঁচু

চিলির রাজধানীতে ২০১৪ সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়। তিন শ’ মিটার উঁচু বিল্ডিংটির নাম ‘গ্রান টোরে সান্টিয়াগো’।

২০১৩ সালের বিজয়ী

‘কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিটেট’  উঁচু ভবনের যে তালিকা করে তাতে ২০১৩ সালে সেরা মনোনীত হয়েছিল ‘চায়না সেন্টাল টেলিভিশন’- এর সদর দপ্তরটি। বিল্ডিংটিতে যে দুটো স্তম্ভ দেখা যাচ্ছে তার একটিতে রয়েছে সম্প্রচার অফিস, অন্যটিতে অন্যান্য সেবা। আর সবার ওপরে আছে টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অফিস।নয়া দিগন্ত অনলাইন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV