Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে ক্ষুদে কম্পিউটার বিশেষজ্ঞ আয়ান

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: November 15, 2014 | 12:06 PM

বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার বিশেষজ্ঞ হিসেবে এবার পাকিস্তানী যে শিশুটির নাম উঠে এসেছে তার নাম আয়ান কুরেশী। মাত্র ৫ বছর বয়সে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে মাইক্রোসফট উইন্ডোজ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে প্রাথমিক স্কুলের নবীন শিক্ষার্থী। এতো অল্প বয়সে মাইক্রোসফটের সনদধারী কম্পিউটার বিশেষজ্ঞ আর দ্বিতীয়টি নেই। ইংল্যান্ডের বার্মিংহামের বাসিন্দা ছোট্ট এই শিশুটি।
এর আগে মাত্র ৬ বছর বয়সী অপর শিশু পাকিস্তানের মেহরোজ ইয়াওয়ারের দখলে ছিল রেকর্ডটি। নতুন এ রেকর্ডটিও পাকিস্তানের।
বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে মাইক্রোফট সার্টিফাইড প্রোফেশনাল পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় সে। ৫ বছর ১১ মাস বয়সে মাইক্রোসফটের পরীক্ষায় অভূতপূর্ব এ সাফল্যের আর কোন নজির নেই। ৩ বছর বয়সে কম্পিউটারের সঙ্গে সখ্য গড়ে উঠতে শুরু করে আয়ানের। ৪৩ বছর বয়সী পিতা আসেম কুরেশী প্রযুক্তির প্রতি তার সন্তানের ঝোঁক উপলব্ধি করেন। ২০০৯ সালে আসেম তার পরিবারসহ বৃটেনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
সন্তানের মেধা সম্পর্কে নিশ্চিত হয়েই তথ্য-প্রযুক্তির পরামর্শক হিসেবে দায়িত্ব পালনকারী আসেম পুত্রের জন্য ওয়েস্ট মিডল্যান্ডসের কভেন্ট্রির বাড়িতে সন্তানের জন্য একটি কম্পিউটার ল্যাব গড়ে তোলেন। মাইক্রোসফটের জটিল ও সূক্ষ্ম পরীক্ষার জন্য তাকে প্রস্তুত করতে শুরু করেন। মাত্র ৫ মাসের প্রশিক্ষণের পর আয়ান ‘সাপোর্টিং উইন্ডোজ ৮.১’ অ্যাসেসমেন্ট ফর আইটি প্রোফেশনালস পরীক্ষায় অংশ নেয়। গত সেপ্টেম্বরে ২ ঘণ্টার ওই পরীরক্ষায় পূর্ণবয়স্ক পরীক্ষার্থীদের সঙ্গেই অংশ নেয় মেধাবী শিশুটি। এমনকি নির্ধারিত ২ ঘণ্টার আগেই পরীক্ষা শেষ হয় আয়ানের। পিতা আসিম বলছিলেন, আমরা ওকে নিয়ে ভীষণ গর্বিত। মাইক্রোসফটের আরও কঠিন পরীক্ষায় অংশ নেবে শিশুটি। তবে আপাতত, স্কুলের পাঠেই মনোনিবেশ করবে আয়ান, জানান আসেম। সূত্র: দ্য টেলিগ্রাফ/আরটিএনএন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV