বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি!
ছোট গাড়ির ব্যবসা বর্তমানে জমজমাট। এ ধরনের মোটরগাড়ি জ্বালানিসাশ্রয়ী এবং বায়ুদূষণ করেও কম। গাড়িনির্মাতারাও ছুটছেন সে পথেই। তবে মার্কিন নির্মাতা অস্টিন কৌলসন যা করেছেন, তা তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। অস্টিনের নির্মিত গাড়িটি মাত্র ২৫ ইঞ্চি উচ্চতার, দুই ফুট চওড়া ও চার ফুট দৈর্ঘ্যের। হলে কী হবে, রাস্তায় নামার ছাড়পত্র পেতে যা থাকার দরকার, যেমন—হেডলাইট, জানালা-ফলক, হর্ন ইত্যাদি সবই যে আছে গাড়িটির! এটি প্রতি গ্যালন জ্বালানিতে অন্তত ৪৫ কিলোমিটার চলবে। তবে সমস্যা হচ্ছে, ট্যাংকের ধারণক্ষমতা মাত্র আধা গ্যালন। কৌলসনের গাড়িটি বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।
পপুলার সায়েন্স।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








