বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবের বয়স ৫০৭ বছর
ডেস্ক: বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবের বয়স ৫০৭ বছর। মিং নামের একটি ঝিনুকের বয়স এর আগে ৪০৫ বছর মনে করা হলেও বিজ্ঞানীরা বলছেন ধারণার চেয়েও ১০২ বছর বেশি বয়স্ক ছিল এ ঝিনুকটি। সে হিসেবে ১৪৯৯ সালে ঝিনুকটির জন্ম হয়। দুর্ঘটনাবশত, বয়স নির্ণয়ের সময় ঝিনুকটির দুর্ভাগ্যজনক মৃত্যু হয়। বিজ্ঞানীরা ঝিনুকটির খোলস খোলার পর পরই সেটি মারা যায়। নর্থ ওয়েলসের ব্যাঙ্গর ইউনিভার্সিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষজ্ঞরা ২০০৬ সালে আইসল্যান্ড থেকে ঝিনুকটিকে জীবন্ত অবস্থায় খুঁজে পেয়েছিলেন। এরপর তারা তার বয়স নির্ণয় করেন।
প্রথমবার তাড়াহুড়ো করতে গিয়ে বয়স নির্ণয়ে ভুল হয়েছিল বলে জানান বিজ্ঞানীরা। তবে, ঝিনুকটির বয়স যে ৫০৭ বছর সে ব্যাপারে তারা নিশ্চিত বলে জানিয়েছেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে