Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: April 14, 2018 | 7:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে হারিয়ে বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তি নির্বাচিত হন বিল গেটস। ৩৫ দেশের ৩৭ হাজারের বেশি মানুষের ওপর জরিপ চালিয়ে বুধবার এ তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক ফার্ম ইউগভ।

বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। তার পরেই আছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, ও ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ। সেরা দশে আরও আছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন, নোবেলজয়ী মালালা ইউসুফজাই, জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মের্কেল, গায়িকা টেইলর সুইফট ও ম্যাডোনা।

পুরুষদের মধ্যে সেরা দশে ওবামা, জ্যাকি চ্যান ও শি জিনপিংয়ের পর যারা আছেন তারা হলেন জ্যাক মা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা, ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।সূত্র: সিনেট

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV