বিশ্বের ১০০ প্রভাবশালী চিন্তাবিদের তালিকায় ড. ইউনূস
ক্ষুদ্রঋণের প্রবক্তা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদদের তালিকায় স্থান করে নিয়েছেন। জুরিখভিত্তিক ‘গোত্তিলেব ডাটওয়েইলার ইনস্টিটিউট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ’ এবং ‘এমআইটি স্লোয়ান স্কুলে’র গবেষক পিটার গ্লুর-এর যৌথ পরিচালিত ‘গ্লোবাল থট লিডার ২০১৪’ জরিপে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদদের তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন তিনি। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকার শীর্ষে রয়েছেন পোপ ফ্রান্সিস। এরপর রয়েছেন ‘ইন্টারনেটের পোপ’ হিসেবে পরিচিত টিম বারনার্স-লি। তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। চেক রিপাবলিকের লেখক মিলান কুন্দেরা রয়েছেন চতুর্থ স্থানে। এরপরই অর্থাৎ বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী চিন্তাবিদের তালিকার পঞ্চমে রয়েছেন ড. মুহম্মদ ইউনূস। বিশ্বের ২৩৬ জন শীর্ষ প্রভাবশালী চিন্তাবিদের তালিকা থেকে সেরা ১০০ জনকে বেছে নেয়া হয়। পদ্ধতিগত বিশ্লেষণের মাধ্যমে বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী চিন্তাবিদকে নির্বাচিত করা হয়। জরিপটি পরিচালনায় বিশেষ সফওয়্যারের সাহায্য নেয়া হয়েছে। এর সাহায্যে বিশ্বে সৃষ্টিশীল মননের প্রভাবের গুরুত্ব পরিমাপ করা যায়। ইউনূস সেন্টারের পক্ষ থেকে দেয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ আমাদের চিন্তাধারায় যারা প্রভাব বিস্তার করেছেন, যাদের ধারণা আমাদের ধারণাকে নির্ধারণ করছে এবং যাদের ধ্যান-ধারণা বারংবার মানুষকে সম্পৃক্ত করছে, সেসব ব্যক্তিত্বকে ওই তালিকায় স্থান দেয়া হয়েছে।মানবজমিন
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights