Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

বিশ্বের ৯৫ শতাংশ মানুষই অস্বাস্থ্যকরভাবে শ্বাস নেয়: গবেষণা

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: April 18, 2018 | 1:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বের ৯৫শতাংশ মানুষই অস্বাস্থকর উপায়ে শ্বাস নেয়। মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগ, ফুসফুসে ক্যান্সার, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের মাত্র বেড়ে যাওয়ার পেছনেও এই অস্বাস্থ্যকর পরিবেশ দায়ী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘হেলথ ইফেক্টস ইনস্টিটিউট’ এ তথ্যটি জানায়। পরিবেশ দূষণের কারণে বিশ্বের ৫০ শতাংশ মৃত্যুর পেছনে দায়ী ভারত ও চীন বলেও এ গবেষণাটিতে উঠে এসেছে। বাংলাদেশ ও পাকিস্তানেও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হুমকির মুখে রয়েছে।

মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগ, ফুসফুসে ক্যান্সার, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের মাত্র বেড়ে যাওয়ার পেছনেও এই অস্বাস্থ্যকর পরিবেশ দায়ী বলে গবেষণাটিতে উঠে এসেছে। এ প্রসঙ্গে গবেষণা সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট বব ও কিফি জানান, ‘পরিবেশ দূষণের ফলে বিশ্বজুড়ে সব বয়সের মানুষ এক ধরণের অস্বাস্থ্যকর অবস্থানে রয়েছে। কমবয়সী যুবক থেকে শুরু করে বৃদ্ধ সবার হাসপাতালে থাকার পরিমাণও বেড়ে গেছে।

এর আগে এক প্রতিবেদনে উঠে এসেছে এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে নি¤œ মধ্যবিত্ত ও অল্প আয়ের জনগণই বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। ২০১৭ সালে ভারতে অল্প বয়সের মৃত্যুর হারের দিকে থেকে পরিবেশ বিপর্যয়ের কারণে চীনকে ছাড়িয়ে গেছে। দিল্লির মত একটি গুরুত্বপূর্ণ শহরে স্বাভাবিকভাবে শ্বাস নিলেই প্রায় ৪৪টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হয় বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে। সিএনএন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ