বিশ্বে প্রতি পাঁচ আইনপ্রণেতার মধ্যে একজন নারী
ডেস্ক : বিভিন্ন দেশের পার্লামেন্টে নারী সদস্যের হার বেড়েছে। বর্তমানে বিশ্বের প্রতি পাঁচজন পার্লামেন্ট সদস্যের মধ্যে একজন নারী। তবে এ হার বৃদ্ধির ক্ষেত্রে সংরক্ষিত নারী আসনের প্রভাব রয়েছে। ফ্রান্সভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) বুধবার জরিপ প্রতিবেদনে এসব তথ্য জানায়। আইপিইউ জানায়, ২০১২ সালে নির্বাচন হয়েছে_এমন ৪৮টি দেশে জরিপটি চালানো হয়। দেখা যায়, পার্লামেন্টগুলোয় নারী সদস্যের সংখ্যা গড়ে ২০ দশমিক তিন শতাংশে দাঁড়িয়েছে। ২০১১ সালে এ হার ছিল ১৯ দশমিক ৫ শতাংশ। পার্লামেন্টে নারী সদস্য বাড়ার ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশগুলো সবচেয়ে এগিয়ে আছে। সেখানকার পার্লামেন্টগুলোয় গড়ে ৪২ শতাংশ নারী সদস্য আছেন। ২৪ দশমিক ১ শতাংশ নারী সদস্য নিয়ে এর পরের অবস্থানে আছে আমেরিকা অঞ্চলের দেশগুলো। জরিপে এশিয়া অঞ্চলের দেশগুলো অনেকটা পিছিয়ে আছে। এশিয়ার দেশগুলোয় পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যা গড়ে ১৭ দশমিক ৯ শতাংশ। তবে নারী সদস্যের হার সবচেয়ে কম আরব দেশগুলোয়, মাত্র ১৩ দশমিক ২ শতাংশ। তবে আরব দেশগুলোর মধ্যে আলজেরিয়া অনেকটা ব্যতিক্রম। সেখানকার পার্লামেন্টে ৩১ দশমিক ৬ শতাংশ সদস্য নারী। আইপিইউ জানায়, এশিয়ার দেশগুলোয় নারী সদস্য বৃদ্ধির হার খুবই কম। এখানে ২০০২ সালের (১৫ দশমিক ২ শতাংশ) পর থেকে গত ১০ বছরে পার্লামেন্টগুলোয় নারী সদস্যের সংখ্যা বেড়েছে মাত্র ২ দশমিক ৭ শতাংশ। তবে মিয়ানমার এ ক্ষেত্রে আগের চেয়ে অনেক এগিয়েছে। আইপিইউয়ের মহাসচিব অ্যান্ডারস জনসনের মতে, ‘পার্লামেন্টে নারী সদস্য বৃদ্ধি পাওয়া ইতিবাচক। তবে আমি মনে করি, এসব নারী দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলতে না পারলে কেবল সংখ্যা বৃদ্ধিতে কোনো লাভ হবে না।’ সূত্র : এএফপি।কালের কণ্ঠ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের