বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য বাংলাদেশ
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ তিন বছরের (২০১৬-১৮) জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে । গত মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ভোটের মাধ্যমে সংস্থাটির সব সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে নির্বাচিত করে। জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত সাত বছরে কৃষি ও খাদ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। ২০০৯ সাল থেকে কৃষি উন্নয়নমুখী ব্যাপক কর্মকা- বাস্তবায়নের ফলে জনসংখ্যা বৃদ্ধি ও কৃষিজমি হ্রাস সত্ত্বেও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশ চাল রপ্তানি শুরু করেছে। অন্যান্য কৃষিপণ্য রপ্তানি প্রতিবছরই বাড়ছে। গত সাত বছরে মৎস্য, পোলট্রি ও দুধ উৎপাদন কয়েকগুণ বেড়েছে উল্লেখ করে স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের পুষ্টি গ্রহণের হার বেড়েছে। স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে কৃষি ও খাদ্যে অগ্রগতির ইতিবাচক প্রভাব পড়েছে। মানুষের গড় আয়ু বেড়েছে। আর্থসামাজিক অন্যান্য খাতেও ব্যাপক উন্নতি হয়েছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্বের এই আস্থা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি খাতে আরও বেশি উন্নতি করার প্রেরণা পাবে বলে পর্যবেক্ষকেরা আশা প্রকাশ করেন।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া