Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ্ব হিজাব দিবস : হিজাব পরার কারণে নিগৃহিত নারীদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: February 1, 2018 | 10:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রতি বছর ১ ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস পালন করা হয়। হিজাব পরার কারণে যে-সব নারী নিগৃহিত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের জন্য এদিন বিশ্বের সকল শ্রেণীর নারীকেই আহবান জানান নাজমা খান। নাজমা খান নিউইয়র্কে বেড়ে উঠেছেন। হিজাব পরার কারণে ছোটবেলা থেকেই তিনি বৈষম্যের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। বাংলাদেশ থেকে আসা নাজমা খান স্কুলে হিজাবের কারণে অনেক ‘বুলিং’-এর শিকার হয়েছেন। ২০০১ সালে সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি আরো নাজুক আকার ধারণ করে। আল জাজিরাকে নাজমা খান বলেন, ‘প্রতিদিনই আমি রাস্তায় নতুন সব পরিস্থিতি মোকাবেলা করতাম। লোকজন আমার পিছু ধাওয়া করতো, গায়ে থুতু দিতো, আর চিৎকার করে বলতো, এটা একটা সন্ত্রাসী, ওসামা বিন লাদেনের লোক’।
নিজের যন্ত্রণা সহ্য করতে না পেরে নাজমা খান একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জি জানান, যারা হিজাব পরেন, এবং হিজাবের কারণে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় তারা নিজেদের অভিজ্ঞতার কথা জানান। আল জাজিরাকে নাজমা বলেন, ‘যখন আমি অন্যদের কথা শুনি তখন আমার বোনদের মধ্যে আমি আমার নিজের অভিজ্ঞতাই দেখি’। তখনই তিনি বিশ্ব হিজাব দিবস পালনের সিদ্ধান্ত নেন।
হিজাব হচ্ছে মুসলিম নারীদের মাথা ঢাকার এমন ছোট্ট একটি বস্ত্র, যা তাদের ধর্মের অংশ। এটা শুধু আমাদের এক টুকরো কাপড় নয়, এটা আমাদের বিশ্বাস আর ধর্মের প্রতি শ্রদ্ধা।
২০১৩ সাল থেকে বিশ্ব হিজাব দিবস পালন শুরু হয়। তারপর থেকে ৪৫ টি দেশের ৭০ জনের অধিক প্রতিনিধি এর সঙ্গে সংযুক্ত হন এবং ১৯০ টি দেশে এ দিবসটি অত্যন্ত সম্মানের সঙ্গে পালন করা হয়। এলি লয়ে একজন ব্রিটিশ খ্রিস্টান নাগরিক, তিনি কাতারের ডব্লিউএইচডি’র প্রতিনিধি, দিবসটি উপলক্ষে তিনি এবং তার ১১ বছরের মেয়ে হিজাব পরেন। তিনি বলেন,‘আমি মনে করি নারীদের নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার অধিকার আছে। এটা তাদের নিজেদের পছন্দ। এ নিয়ে অন্য কারো কথা বলার কিছু নেই। আমি হ্যাট পরি, তার জন্য তো কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয় না। আমি আমার চুল কিভাবে কাটিছাঁটি তাতেও তো কারো বিচার চলে না। তাহলে কেউ যদি চুল ঢেকে রাখে তাতে কারো কেন এতো আপত্তি!’
নিউইয়র্কের আমেরিকান-ইসলামিক কাউন্সিলের পরিচালক আফাফ নাসের বলেন, প্রতি বছর এ দিবসটি ধর্মের প্রতি মিথ্যা ধারণাকে দূর করবে। হিজাব পরলেই এ দেশে যে- কোনো নারীকে কপোটভাবে বিদেশী হিসেবে দেখা হয়। হিজাব পরিহিত মুসলিম নারীদের বৈচিত্র ও আত্মশক্তির প্রতি ইতিবাচক সাড়া যোগাবে বিশ্ব হিজাব দিবস। আল জাজিরা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV