Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ ডলারের জন্য!

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: March 11, 2014 | 7:49 PM

 

বিশ ডলার বা হাজার দেড়েক টাকা হয়তো অনেকের কাছেই বাড়াবাড়ি কোনো মানে তৈরি করে না। কিন্তু অর্থ যাদের কাছে চির আরাধ্য কিংবা অর্থের কষ্ট যাদের প্রতিনিয়তই ভোগ করতে হয় তাদের কাছে বিশ ডলারের মূল্য কখনো কখনো হাজার ডলারের চাইতেও বেশি। আর নিজের শেষ সম্বল হয়ে থাকা এমনই মূল্যবান টাকার পেছনে ছুটতে গিয়ে সম্প্রতি জীবন নিয়েই সংশয়ে পড়ে গিয়েছিলেন আমেরিকার ওকলোহোমা অঙ্গরাজ্যের এক ব্যক্তি। হাত থেকে পড়ে যাওয়া বিশ ডলারের একটি নোটের খোঁজে বড় একটি নালা বা ড্রেনে নেমে ঘটনাচক্রে সেখানেই প্রায় দু’দিন আটকে ছিলেন এই ব্যক্তি। এমনকি ভাগ্যক্রমে একদল স্কুলশিশু তার চিত্কার শুনে জরুরি বিভাগের কর্মীদের খবর না দিলে হয়তো শেষ পর্যন্ত মৃত্যুর মতো চূড়ান্ত পরিণতিই বরণ করতে হতো নাম প্রকাশ না করা এই ব্যক্তিটিকে। ড্রেনে আটকে থাকার প্রায় দু’দিন পর অনেকটাই অচেতন আর পানিশূন্য ওই ব্যক্তি জানিয়েছেন টাকার বাড়াবাড়ি রকমের প্রয়োজনীয়তাই তাকে সাতপাঁচ না ভেবে এমন ভয়ংকর একটি কাজ করতে তাড়িত করেছে। এদিকে তাকে উদ্ধারে অংশ নেওয়া উদ্ধারকর্মীদের একজন সার্জেন্ট জন চ্যালেঞ্জা স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন, ‘আমরা যখন সেখানে পৌঁছাই তখন মাটির নিচের ড্রেন থেকে সাহায্য চেয়ে এক ব্যক্তির চিত্কার আমাদের কানে আসছিল। পরে ড্রেনের ফাঁকা অংশ দিয়ে তাকিয়ে একেবারে নিচের দিকে আমরা তাকে দেখতে পাই এবং তিনি যে ওই অবস্থায় দীর্ঘ সময় ধরে আটকে ছিলেন সেটা তাকে দেখেই বেশ বোঝা যাচ্ছিল। আমার দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে নানা সময়ে অনেক বিচিত্র উদ্ধার অভিযানে অংশ নিলেও বড় ড্রেনে কাউকে এভাবে আটকে থাকতে দেখার ঘটনা এই প্রথম।’ জন চ্যালেঞ্জার এই কথার সাথে একমত পোষণ করা অপর উদ্ধারকর্মী এবং পুলিশ অফিসার এলিসিয়া রেডিং বিস্ময় প্রকাশ করেছেন ওই ব্যক্তির ড্রেনে নামার ঘটনাতেও। তিনি বলেন, ‘লোকটি কীভাবে ওই ড্রেনে নামলেন এবং সেখানে কী করে দিব্যি বেঁচে রইলেন সেটা সত্যিই অবাক হবার মতো একটি বিষয়।’ যদিও সকলের এই বিস্ময় আর দীর্ঘ অপেক্ষা সত্ত্বেও দুঃখের বিষয় হলো, যে বিশ ডলারকে ঘিরে এত কাণ্ড সেই টাকাটিই শেষতক আর হাতের নাগালে আসেনি দুর্ভাগা ওই ব্যক্তির।ইত্তেফাক 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV