বিয়ানীবাজার সমিতির জমজমাট বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন। রোববার নিউইয়র্কের এস্টোরিয়া পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়। এতে প্রবাসে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের তিন শতাধিক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহুল সহ কর্মকর্তারা বনভোজনে আগত প্রবাসীদের স্বাগত জানান।
সমিতির বনভোজন অনুষ্ঠানে ছিলো কমিউনিটি নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য, শিশু-নারী ও পুরুষদের ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহৃ ভোজ, পুরুষ্কার বিতরণী, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, সাবেক সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহুল প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আব্দুল আলীম, ফখরুল ইসলাম, শাহাদৎ হোসেন লেবু, ফাহমিদা আক্তার প্রমুখ।
বনভোজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, সমিতির উপদেষ্টা মো: আব্দুল হালিম আহমদ পাখি, হাজী শামসুল ইসলাম, আছাব উদ্দিন, আব্দুল শক্কুর, শামসউদ্দিন, সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানু প্রমুখ ।
বিয়ানীবাজার সমিতির বনভোজন অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন গৌছ খান, মোহাম্মদ আই জহিরুল, হেলিম উদ্দিন, মোহাম্মদ আমিনুল হোসেন, আহমদ মুস্তফা, রোহান শাহিন, নজরুল ইসলাম, মো: জয়নাল হক, ফাহমিদা আক্তার, নুরুল ইসলাম, বাহার উদ্দিন, মোহাম্মদ এ আহাদ, সহিদুল ইসলাম দুখু, আব্দুস শাকুর খান মাখন, আফিজুর রহমান, আব্দুস সবুর ও জাকির হোসেন।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া