Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র নির্বাচনী তফসীল ঘোষণা, ২১ জানুয়ারী ভোট

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: January 1, 2018 | 1:55 PM

 ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক’র নতুন নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসীল মোতাবেক আগামী ২১ জানুয়ারী রোববার এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সমিতির নির্বাচন ঘিরে সংগঠনের দুইজন সদস্য কুইন্স কাউন্টি সুপ্রীম কোর্টে মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত সাময়িকভাবে নির্বাচন স্থগিত রাখার আদেশ প্রদান করায় নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন স্থগিত ঘোষণা করেছিলো। পরবর্তীতে মাননীয় আদালত গত ১১ ডিসেম্বর বাদী পক্ষের আবেদন খারিজ করে দিলে নির্বাচন কমিশন নতুন করে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয়। এই উদ্যোগের অংশ হিসেবে ইসি পরিবর্তিত নির্বাচনী তফসীল ঘোষণা করে। খবর ইউএনএ’র।

নির্বাচন কমিশনের প্রধান আব্দুস শহীদ ইউএনএ প্রতিনিধিকে জানান, নির্বাচন কমিশন কর্তৃক পূর্বে যে নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়েছিলো তা বলবৎ থাকবে এবং সেই মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পরিবর্তিত নির্বাচনী তফসীল কিছু পরিবর্তন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিপূর্বে ঘোষিত তফসীল মোতাবেক যারা মনোনয়নপত্র ক্রয় করেছেন, শুধু তারাই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। নতুন করে আর মনোনয়নপত্র বিক্রয় করা হবে না।

ঘোষিত নতুন তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাইয়ের তারিখ, সময় ও স্থান যথাক্রমে ১ জানুয়ারী ২০১৮, সোমবার। সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা। ঐদিন রাত ৬:৩০ মিনিট থেকে রাত ৭:৩০ মিনিট পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। স্থান: মতিন স্পাইসি এন্ড সুইটস (১২১৫ লিবার্টি এভিনিউ, ব্রুকলীন)।

মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ, সময় ও স্থান যথাক্রমে ৩ জানুয়ারী ২০১৮, বুধবার। সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। স্থান: প্রধান নির্বাচন কমিশনারের বাসা (৩২৬ ম্যাকডোনাল্ড এভিনিউ, ব্রুকলীন, নিউইয়র্ক ১১২০৮)নির্বাচন ২১ জানুয়ারী ২০১৮, রোববার। সময়: সকাল ৯টা হতে রাত ৮টা পর্যন্ত। স্থান পরে জানানো হবে।সমিতির ৫ সদস্যের নির্বাচন কমিশনের সদস্যরা হলেন: আব্দুস শহীদ (প্রধান নির্বাচন কমিশনার), সদস্য যথাক্রমে: সামসুল হক বেবুল, মিছবাহ আহমদ, ময়েজ উদ্দিন আহমদ ও কমর উদ্দিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV