Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: July 29, 2016 | 9:24 PM

নিউইয়র্ক : প্রবাসের অন্যতম প্রধান আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাধারণ সভা গত ২৪ জুলাই রোববার সন্ধ্যায় ওজন পার্কের বিসমিল্লাহ্ কাবাব অ্যান্ড কারি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। কার্যকরী পরিষদ ২০১৬-১৭-এর প্রথম সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাসুদুল হক ছানু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহেল। মঞ্চে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রাজ্জাক, সাবেক সভাপতি বুরহান উদ্দীন কফিল, সমিতির উপদেষ্টা আব্দুল আহাদ ফারুক ও উপদেষ্টা গৌছ উদ্দিন খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং বিগত দিনে সমিতির যে সকল সদস্য/সদস্যা পরলোকগমন করেছেন ও মিশিগানে বসবাসরত বিয়ানীবাজারের নিদনপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছালেহ আহমদের মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সভাপতি মাসুদুল হক ছানু বলেন, যদিও সমিতির বয়স ২৯ বছর, বিগত দিনে সকলের প্রচেষ্টায় আমরা নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার সুযোগ লাভ করেছি। তিনি আরো বলেন, জনসেবাই যে আমাদের একান্ত কাম্য তাতে কোন সন্দেহ নাই। কিন্তু এ জাতীয় সামাজিক সংগঠনের মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার ও জানার আছে। কাজেই ভুলকে শুধু আকড়ে থাকলে চলবে না, ভুলের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের সন্ধান করতে হবে। আর এটাই হবে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার একমাত্র পথ। মাসুদুল হক ছানু জানান, আপনারা শুনে আনন্দিত হবেন, বর্তমানে সমিতির ঘরের ইনকাম হয় প্রতিমাসে ৬,০৫০ ডলার। আগামী আগস্ট ২০১৬ মাস থেকে সমিতির ঘরের ইনকাম হবে প্রতিমাসে ৮,০০০ ডলারের উপরে। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদ্যাপনে কার্যকরি পরিষদ, উপদেষ্টা পরিষদ ও শুভাকাঙ্খীরা ২,৭০০ ডলার অনুদান দেন। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে কার্যকরি পরিষদ ৯০০ ডলার অনুদান দেয়।

সমিতির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহেল বিগত ছয় মাসের কার্যবিবরণী তুলে ধরেন। এর মাঝে ছিল উপদেষ্টা পরিষদ গঠন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, মহান স্বাধীনতা দিবস উদ্যাপন ও ধর্মীয় আমেজে এবং বর্ণাঢ্য আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন। সাধারণ সম্পাদক বলেন, বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার পর সমিতির আর্থিক সঙ্গতি বৃদ্ধির লক্ষ্যে আজীবন সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সাড়া দিয়ে বিগত ছয় মাসে ৩৯ জন প্রবাসী বিয়ানীবাজারবাসী আজীবন সদস্যপদ গ্রহণ করে। ‘আপনাদের সহযোগিতায় আগামীতে আরও অধিক সংখ্যক সদস্য সংগ্রহ করবো বলে বিশ্বাস রাখি’।সাধারণ সম্পাদক তার রিপোর্টে আরও উল্লেখ করেন, আগামী ১৪ আগস্ট রোববার ফরেস্ট পার্ক উডহেভেনে সকাল ১১টা হতে বিকাল ৬টা পর্যন্ত বিয়ানীবাজার সমিতির বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে সকলকে সপরিবারে অংশ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

সমিতির কোষাধ্যক্ষ হেলিম উদ্দীন আহমদ বিগত ছয় মাসের আয়, ব্যয় ও কার্যকরী পরিষদ ২০১৬-১৭-এর বাজেট পেশ করেন। তিনি জানান, বর্তমানে সমিতির তহবিলে ২৯,৫৮২.৩০ ডলার গচ্ছিত আছে।সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাবেক কোষাধ্যক্ষ বেলাল উদ্দীন ফখরুল, আহমদ মাস্টার, সাবেক সহ-সভাপতি হাজী নিজাম উদ্দীন, সাবেক সদস্য আবদুন নুর, আতিকুর রহমান হেলাল, আবদুল রাজ্জাক, বোরহান উদ্দীন কফিল, আহমদুল হক কুনু ও আসলাম আহমদ প্রমুখ।কার্যকরী পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাদির, দফতর সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জয়নুল হক, কার্যকরী সদস্য আহমদ মোস্তাফা বাবুল, নুরুল ইসলাম ও কাওসার হক সেলিম। পরিশেষে সভাপতি মাসুদুল হক ছানু সাধারণ সভায় আগত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV