বিয়ে করলেন তারকা মাইলি-লিয়াম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন পপতারকা মাইলি সাইরাস বিয়ে করেছেন তার দীর্ঘ সময়ের সঙ্গী অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হোমসওয়ার্থকে। মাইলি বিয়ের ছবিও প্রকাশ করেছেন। গত রবিবার তারা বিয়ে করেন। ঘরোয়া আয়োজনের সেই বিয়েতে তাদের পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। টুইটারে একটি ছবি প্রকাশ করেছেন মাইলি সাইরাস। যাতে দেখা গেছে, তাকে আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছেন স্বামী লিয়াম হোমসওয়ার্থ। ছবির শিরোনাম দিয়েছেন, ১০ বছর পরে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, বিয়ের পোশাক পরে নাচছেন মাইলি।
আর তা ভিডিও করছেন লিয়াম। এক দশক আগে ‘দ্য লাস্ট সং’ ছবির সেটে সাক্ষাৎ হয় তাদের। ২০১২ সালে তাদের বাগদান সম্পন্ন হয়। যদিও পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। ২০১৫ সালে ফের একসঙ্গে দেখা যায় তাদের। সেসময় ফের বাগদানের ঘোষণা দেন তারা ।
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








