Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বুড়া মানুষ জান্নাতে যাবে না!

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: December 30, 2014 | 5:35 PM

হুমায়ুন আইয়ুব: হজরত আবু হুরাইরা রা. বলেন, সাহাবারা নবীজীকে বললেন, হে নবী আপনি আমাদের সঙ্গে হাসি কৌতুক করছেন?
নবীজী সা. বললেন, আমি সব সময় সত্য বলি।
হাসি কৌতুক আমাদের নিত্য সঙ্গী। আমরা হাসি। কাঁদি। একাএকা। সবে মিলে। মেতে উঠি উল্লাসে। আনন্দে। আমাদের ছোট একটা জীবন। জীবন নদীর দুই মাঝি হাসি-কান্না। নবীজী নিজেও হাসেন। কাঁদেন। কুরআন শরিফ বলে, তোমরা কাঁদো বেশি। হাসো কম।
হাসি কান্না নবী জীবনের বৈচিত্র্য অংশ। সাহাবাদের সঙ্গে কৌতুকও করেছেন নবীজী। হজরত আবু হুরাইরা রা. বলেন, সাহাবারা নবীজীকে বললেন, হে নবী আপনি আমাদের সঙ্গে হাসি কৌতুক করছেন? নবীজী সা. বললেন, আমি সব সময় সত্য বলি। নবীজীর কৌতুকের একটা উদাহারণ শোনো, এক বৃদ্ধ মহিলা নবীজীর দরবারে। নবীজী সা. বললেন, বুড়া মানুষ জান্নাতে যাবে না। বৃদ্ধ শোনে কেঁদে শেষ। তার মানে আমি! আমি জান্নতে যাবো না।
নবীজীর মুখে হাসির রেখা। চোখে মুখে আনন্দের ঢেউ। নবীজী বললেন, প্রবেশের আগে সব জান্নাতিরাই হবে টগবগে যুবক যুবতি। এবার বুড়ি জলচোখে হেসে উঠলেন। ফিরে পেলেন জান্নাতে যাওয়ার আশা।
নবীজী কেমন কৌতুক করতেন? হাসির ছলে মিথ্যে বলতেন না। তাই রসিকতার রসে কারো মনে কষ্ট দেওয়া নয়। হেসে খেলে কারো অপমান কিংবা নিন্দা করাও অপরাধ। আমাদের ভাবনায়ও নেই, হাসি কান্নার ধর্মকথা। মুমিনের মুখের হাসি আল্লাহর কাছে খুব প্রিয়। হাসি মুখে কথা বললে দু’হাত মেলে দান করার সওয়াব পাওয়া যায়। বন্ধু, সহপাটি, প্রতিবেশির সঙ্গে হেসে কথা বলবে। সম্মান জানাবে। গাছে গাছে ফুল তোমার মুখে হাসি। [email protected]

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV