Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র প্রশংসা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প, পূর্ণ সহযোগিতার আশ্বাস

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: March 23, 2017 | 11:31 PM

বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র ভূয়সী প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। লন্ডনে বৃটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার পর তেরেসাকে ‘শক্তিশালী’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। বললেন, তেরেসা মে অত্যন্ত ভালো কাজ করছেন। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস। এতে বলা হয়েছে, লন্ডনে ওই হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ৫। আহত হয়েছেন ৪০ জন। এ নিয়ে ডনাল্ড ট্রাম্প টুইট করেছেন। তাতে তিনি লিখেছেন, লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা ও শোক জানিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সঙ্গে কথা বলেছি। তিনি শক্তিশালী এবং খুব ভালো কাজ করে যাচ্ছেন। রিপোর্টে বলা হয়েছে, পার্লামেন্টের বাইরে বুধবার যেখানে হামলা হয় তা থেকে মাত্র ৫০ গজ দূরে ছিলেন তেরেসা মে’। দ্রুত তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। স্থানীয় সময় বিকাল পৌনে তিনটার দিকে তাকে সশস্ত্র গার্ডরা একটি সাদা রঙের জাগুয়ার গাড়িতে তুলে নিয়ে সরে পড়ে।  হামলা হওয়ার পর পরই এ বিষয়ে ডাউনিং স্ট্রিটের কাছে জানতে চাওয়া হয়। তবে তেরেসা মে’কে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কিনা সে বিষয়ে তারা মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করে। ওদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার জানান যে, মার্কিন সরকারের পূর্ণাঙ্গ সমর্থন পাবে লন্ডন ও প্রধানমন্ত্রীর সরকার। এর পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেন। এ নিয়ে কূটনৈতিক রীতিতে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করলেও তার ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র তীর্যক মন্তব্য করেছেন লন্ডনের মেয়র সাদিক খানের প্রতি। বৃটিশ সরকারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ